মঙ্গলবার ● ২১ জুলাই ২০২৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৩৯ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৫০০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার ২০ জুলাই বিকেলে পৌরসভা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর প্রশাসক রুমানা আক্তার এ বাজেট ঘোষণা করেন।
ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৪০ কোটি ৮৩ লাখ ১৩ হাজার ৮০০ টাকা। বাজেটে পৌরসভার প্রশাসনিক কার্যক্রম সচল রাখা, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বাজেটের ব্যয় খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক ও ড্রেনেজ উন্নয়ন, জনস্বাস্থ্য, আলোকসজ্জা এবং অন্যান্য নাগরিক সেবা খাতেও প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে বলে জানানো হয়।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে উন্মুক্ত বাজেট প্রণয়নের এই উদ্যোগ পৌরবাসীর অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনাকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে নাগরিকদের প্রত্যাশিত সেবা প্রদানে পৌর প্রশাসন কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।





আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১