রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে চায়ের দোকানে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ মোঃ করিম (৩৮) নামে মাদক কারবারি’কে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার ৩ অক্টোবর রাত ১১টার দিকে উপজেলার ঠাকুরদিঘী বাজারে করিম ট্রেডার্স নামের একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার করিম মিরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের ভিডিপি আবুল কাশেমের বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে করিমকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে মাদকের মামলা রজু করে তাকে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।





হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১