বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দাবিতে বান্দরবানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৮ অক্টোবর সকালে জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজার নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা বলেন, মাদকসেবী ও মাদক কারবারিরা দেশ ও জাতির জন্য হুমকিস্বরূপ। কোনো রাজনৈতিক নেতা যদি মাদকসেবী বা মাদক কারবারিদের পক্ষে তদবির করেন, তাহলে তাকেও আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে হবে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, বান্দরবানকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে হলে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়া প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সমাবেশে অন্যদের মধ্যে জেলা বিএনপির সদস্য যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন, সদস্য মো: নুরুল ইসলাম, চনু মং মারমা, রিটর বিশ্বাস, সরওয়ার জামান, আলমগীর চৌধুরী’সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
খাগড়াছড়িতে জিপে আগুন
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু
রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত