বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দাবিতে বান্দরবানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৮ অক্টোবর সকালে জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজার নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা বলেন, মাদকসেবী ও মাদক কারবারিরা দেশ ও জাতির জন্য হুমকিস্বরূপ। কোনো রাজনৈতিক নেতা যদি মাদকসেবী বা মাদক কারবারিদের পক্ষে তদবির করেন, তাহলে তাকেও আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে হবে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, বান্দরবানকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে হলে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়া প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সমাবেশে অন্যদের মধ্যে জেলা বিএনপির সদস্য যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন, সদস্য মো: নুরুল ইসলাম, চনু মং মারমা, রিটর বিশ্বাস, সরওয়ার জামান, আলমগীর চৌধুরী’সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার