শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

--- মুহাম্মদ আতিকুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :: গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন, কাশিমপুর মেট্রো থানার উদ্যোগে ৫৬টি স্কুলের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ও বৃত্তিপ্রাপ্ত ৯ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার ৩ অক্টোবর দুপুরে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন হাতীমারা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন কেজি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি আজিজুল ইসলাম মানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাশিমপুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক, হাতীমারা হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের উপদেষ্টা মেহনাজ সরকার শিল্পী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাতীমারা হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুল মোত্তালিব মিয়া এবং কাশিমপুর হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কাশিমপুর মেট্রো থানা যুবদলের সদস্য সচিব কে. এম. হাফিজুর রহমান রাজু।

প্রধান আলোচক ছিলেন গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ রওনাক উদ্দিন।

আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের পুবাইল মেট্রো থানা সভাপতি মোঃ মাসুদুর রহমান সিদ্দিকী, কোনাবাড়ী মেট্রো থানা সভাপতি মোঃ আখতার-উজ-জামান এবং সদর মেট্রো থানা সভাপতি মোঃ সাইফুল ইসলাম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ তাহাজউদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ হাসেম রেজা এবং গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি লিজা খন্দকার লাকি।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের কোনাবাড়ী থানা সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মাস্টার এবং সদর মেট্রো থানা সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কাশিমপুর মেট্রো থানা সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এসোসিয়েশনের ৩ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল এবং ৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান।

প্রধান অতিথি মেহনাজ সরকার শিল্পী তার বক্তব্যে বলেন, আপনারা যারা এখানে শিক্ষকমন্ডলী রয়েছেন। আপনাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে ছেলে মেয়েদের মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। অবশ্য একটি বিষয়ে জানি যারা বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন এবং যারা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করে থাকেন এই প্রতিষ্ঠান উন্নয়নের লক্ষে। যে পরিমাণে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সে তুলনায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা খুবই কম। আমাদের যে ছাত্রছাত্রী রয়েছে তাতে কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী জায়গা দেওয়া সম্ভব না। সে দিক বিবেচনা করে আমাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলি এখানে গড়ে উঠেছে আমাদের যে উদ্যোক্তারা রয়েছেন যারা প্রতিষ্ঠানগুলি তুলেছেন তারা অবশ্যই সময়োপযোগী পদক্ষেপ নিয়েছেন। নতুবা এই সরকারি প্রতিষ্ঠানে আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সম্ভব হতো না।

তিনি আরো বলেন, এখানে অধিকাংশ মায়েরা কিন্তু অভিভাবক উপস্থিত রয়েছেন। মায়েদের প্রতি অনুরোধ থাকবে। আপনারা প্রতিটি মা শুধুমাত্র বাচ্চাদের প্রতি দৃষ্টি দিবেন তা নয় একটি বাচ্চার পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত তাদের দিকে খেয়াল রাখবেন যাতে আপনার বাচ্চারা বিপথে না যায়। কারণ একটি সন্তান, সু সন্তান, শিক্ষিত সন্তান হিসেবে গড়ে উঠবে। তখন আমরা শিক্ষিত জাতী হিসেবে উপহার দিতে পারব।

বক্তারা বলেন, শিশু-কিশোরদের মেধা ও প্রতিভার বিকাশ এবং শিক্ষাজীবনে উৎসাহ বাড়াতে বৃত্তি প্রদান ও সংবর্ধনার মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্ব দেওয়ার ওপরও তারা জোর দেন।
তারা আরো বলেন, শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন ও উৎসাহ দেওয়া হলে তারা ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগায়।

অনুষ্ঠানের শেষপর্বে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)