শিরোনাম:
●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ মে ২০২৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
শনিবার ● ১৬ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
মুহাম্মদ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার :: গাজীপুরে কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে গাজীপুর মহানগরীর রাজবাড়ী রোডস্থ আহনাফ কিচেনে এ পরিচিতি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবগঠিত ১৯ সদস্য বিশিষ্ট কমিটির কর্মকর্তাদের পরিচয় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব আজিজুল ইসলাম মানুর সভাপতিত্বে এবং কমিটির গাজীপুর সদর মেট্রো থানার সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রওনাক উদ্দিন।

এছাড়াও আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কেজি স্কুল পূবাইল মেট্রো থানা অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মাসুদুর রহমান সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মেট্রো থানা কমিটির উপদেষ্টা মোঃ শহিদুল ইসলাম শহিদ, ফেরদৌসী বেগম, শাহাদাত হোসেন রানা ও ওসমান আলী।

অনুষ্ঠানে বিভিন্ন কেজি স্কুলের পরিচালক, প্রধান শিক্ষকসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের ঐক্য সুদৃঢ় করা, শিক্ষার মানোন্নয়ন, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
নবগঠিত ১৯ সদস্য বিশিষ্ট কমিটির কর্মকর্তারা হলেন- সভাপতি মোঃ সাইফুল ইসলাম (সাইফুল’স মডেল স্কুল), সহ-সভাপতি সালাম সিকদার (হলিসন স্কুল), সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ (ব্রাইট স্টার কিন্ডারগার্টেন), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ (গাজীপুর পাইওনিয়ার স্কুল এন্ড কলেজ), সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হামিদ (প্রতিভা এডুকেশন সেন্টার), সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান (আফিয়া প্রি ক্যাডেট হাই স্কুল), অর্থ সম্পাদক আসাদ উজ্জামান (স্কলার্স হাই স্কুল), প্রচার সম্পাদক জিহাদ রহমান (জেনিথ সেন্ট্রাল স্কুল), শিক্ষা বিষয়ক সম্পাদক ফারিয়া চৌধুরী মুন্নি (ছায়াবীথি কিন্ডারগার্টেন), মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মাসুদা পারভীন (গাজীপুর আইডিয়াল স্কুল), সমাজ কল্যাণ সম্পাদক সেলিনা আক্তার (আলোকিত আদর্শ বিদ্যানিকেতন), ক্রীড়া সম্পাদক আসলাম শেখ (ওই ফাউন্ডেশন স্কুল), দপ্তর সম্পাদক আজাহার ইসলাম (ঢাকা আইডিয়াল ক্যাডেট একাডেমি)।
সদস্যবৃন্দ মাহমুদুল হাসান (গাজীপুর সেন্ট্রাল স্কুল), মাহফুজাহ ইসলাম তামান্না (গাজীপুর অক্সফোর্ড স্কুল), মনি, রাকিব, শাহরিয়া আহমেদ (মুক্তিযোদ্ধা আইডিয়াল স্কুল)।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু করা হয়।

গাজীপুরে ভ্রান্তগোষ্ঠীর অপতৎপরতা রোধে আলেমদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আতিকুর রহমান :: গাজীপুরে বিভিন্ন ভ্রান্তগোষ্ঠীর অপতৎপরতা ও সাধারণ মানুষের ঈমান-আকিদা বিভ্রান্তির আশঙ্কা মোকাবেলায় এক বিশাল “আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) বিকালে গাজীপুর মহানগরের রথখোলাস্থ বঙ্গতাজ অডিটোরিয়ামে সম্মিলিত ওলামা পরিষদ আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কাপাসিয়ার দেওনার বিশিষ্ট পীর ব্যক্তিত্ব অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল্লামা আশেকে মোস্তফা, মুফতি মাসউদুল করিম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবু বকর তামিম, মাওলানা আব্দুল মান্নান বদরী, মাওলানা ইকবাল মাসুম, মাওলানা গাজী আল মাহমুদ, মাওলানা ফরিদ উদ্দিন রহমানী, মাওলানা মাহমুদুল হাসান মারুফ, মুফতি নিজাম উদ্দিন, মাওলানা গাজী রুহুল আমিন, মুফতি লেহাজ উদ্দিন ভূঁইয়া, মুফতি নূরুল ইসলাম, মাওলানা কাজী মঈন উদ্দিন, মাওলানা আব্দুর রহিম আল-মাদানী, মুফতি নাসিরুদ্দিন খাঁন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা খন্দকার শামসুদ্দীন, মাওলানা মোবারক হোসেন ও মাওলানা হেদায়াতুল্লাহসহ গাজীপুরের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।

প্রধান অতিথি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় উগ্র ও বিভ্রান্তিকর কার্যক্রম প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা বলেন, সমাজে বিভ্রান্তিকর মতবাদ, ধর্মীয় অপব্যাখ্যা ও ভ্রান্ত চিন্তাধারার বিস্তার রোধে আলেম সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
বক্তারা হিযবুত তাওহীদের বিভিন্ন বক্তব্য ও প্রকাশনাকে ইসলামবিরোধী ও বিভ্রান্তিকর দাবি করে এসব কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)