শনিবার ● ১৬ মে ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন
ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন
গাজী মো.গিয়াস উদ্দিন, ঝালকাঠি :: ঝালকাঠির কাঠালিয়ায় ব্রিজ ভেঙ্গে পাথর বহনকারি ট্রাক খালে পরে গেছে। এতে উপজেলার চেচরিরামপুর ইউনিয়নসহ অন্তত ১০টি গ্রামের সাথে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উপজেলার বান্দাঘটা-কৈখালী- বান্ডারিয়া সড়কের জোড়াপুল বাজার এলাকায় শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। ব্রিজটি ভেঙ্গে যায়ওয়া চরম দুর্ভোগে পরেছেন এসড়কদিয়ে চলাচলকারি অসংখ্য মানুষ।
স্থানীয়রা জানায়, সাতক্ষিরা থেকে আনুমানিক ১০ টন পাথর নিয়ে একটি ট্রাক কাঠালিয়ার ষাটকুড়া নামক স্থানে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার জোড়াপুল বাজার সংলগ্ন দীর্ঘদিনের পুরাতর ঝুকিঁপূর্ণ এ গার্ডার ব্রিজ অতিক্রমকালে অতিরিক্ত ওজনের কারণে ঙেঙ্গে পরে যায়। এসময় ট্রাক থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পেছনের দুটি চাকা। এলাকার লোকজন বেকুদিয়ে ট্রাকটিকে টেনে তুললেও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
শনিবার দুপুরে সড়ক বিভাগের উপ- বিভাগীয় প্রকৌশলী মজিবুর রহমান ক্ষতিগ্রস্থ ব্রিজটি পরিদর্শন করে দ্রুত সড়ক যেগাযোগ স্বাভাবিক করে দেয়ার আশ্বাস দেন।
ঝালকাঠিতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি জীবা আমিনা খান
ঝালকাঠি:: ঝালকাঠিতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিনা খান এবং ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন।
শনিবার (১৬ মে) সকাল ১০টায় তারা সুগন্ধা-গাবখান চ্যানেলসহ নলছিটি উপজেলার বিভিন্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় নদীভাঙনের ক্ষতিগ্রস্ত স্থান সমূহ ঘুরে দেখার পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের চলমান ব্লক নির্মাণ কাজের গুণগত মানও পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকালে স্থানীয়দের সঙ্গে কথা বলে ভাঙনের বর্তমান পরিস্থিতি ও তাদের দুর্ভোগের বিষয়েও খোঁজখবর নেন সংসদ সদস্য জীবা আমিনা খান। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, বিএনপি নেতা কর্নেল মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বাস মালিক সমিতির সভাপতি মো.আনিসুর রহমান তাপু, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।





ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে