বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
![]()
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: শারদীয় দুর্গোৎসবকে বরণ করে নিতে ঝালকাঠিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও প্রতিমা তৈরির কাজ শেষ করছেন কারিগররা, কোথাও চলছে মণ্ডপ সাজানো ও আলোকসজ্জা। উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস। এদিকে, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। এ বছর জেলায় ১৬০টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
জেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, দুর্গাদেবীর প্রতিমা নির্মাণ ও সাজসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে। মণ্ডপগুলোকে দৃষ্টিনন্দন করে তুলতে চলছে নানা আয়োজন। পূজার দিনগুলোতে দর্শনার্থীদের আকৃষ্ট করতে আলোকসজ্জাসহ বিভিন্ন প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা।
অন্যদিকে, উৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। এ লক্ষ্যে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও পূজা উদ্যাপন পরিষদের সঙ্গে কয়েক দফা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ।
আগামী শুক্রবার সন্ধ্যার পর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। এরপর যথারীতি অনুষ্ঠিত হবে পূজার অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান। ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গোৎসব সম্পন্ন হবে—এমন প্রত্যাশা আয়োজক ও স্থানীয় বাসিন্দাদের।
ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে জেলায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। প্রতিটি পূজামণ্ডপে দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পূজামণ্ডপগুলোতে নজরদারি করা হবে।
ঝালকাঠিতে ১ হাজার ১ শত ৩৮ আনসার ও ভিডিপি সদস্য দুর্গাপূজার নিরাপত্তায় মোতায়েন
ঝালকাঠি ::আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ঝালকাঠি জেলার চারটি উপজেলায় ১৬০টি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় ১ হাজার ১ শত ৩৮ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হচ্ছে।
বৃহস্পতিবার ১৫ অক্টোবর সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝালকাঠি জেলা কার্যালয় চত্বরে মোতায়েন করা সদস্যদের ব্রিফিং করেন জেলা কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম।
ব্রিফিংয়ে জেলা কমান্ড্যান্ট জানান, উপজেলাভিত্তিক পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। নির্ধারিত সময় থেকে শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত তাঁরা নিজ নিজ দায়িত্ব পালন করবেন।
জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলায় ৭২টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ জন পিসি, ৭২ জন এপিসি, ২৮০ জন পুরুষ আনসার ও ভিডিপি সদস্য এবং ১৪৪ জন নারী আনসারসহ মোট ৫৪০ জন দায়িত্ব পালন করবেন।
নলছিটি উপজেলায় ২২টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ জন পিসি, ২২ জন এপিসি, ৭৮ জন পুরুষ আনসার ও ভিডিপি সদস্য এবং ৮৮ জন নারী আনসারসহ মোট ২০০ জন সদস্য মোতায়েন থাকবেন।
রাজাপুর উপজেলায় ১৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩ জন পিসি, ১৯ জন এপিসি, ৬০ জন পুরুষ আনসার ও ভিডিপি সদস্য এবং ৩৮ জন নারী আনসারসহ মোট ১২০ জন দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, কাঠালিয়া উপজেলায় ৪৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৮৯ জন এপিসি, ১৮১ জন পুরুষ আনসার ও ভিডিপি সদস্য এবং ৪৯ জন নারী আনসারসহ মোট ৩১৯ জন সদস্য মোতায়েন থাকবেন।
আগামী ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত ছয় দিন এসব সদস্য পূজামণ্ডপের আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপের ঝুঁকি ও গুরুত্ব বিবেচনায় অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ—এই তিন শ্রেণিতে বিভক্ত মণ্ডপগুলোতে প্রয়োজন অনুযায়ী পিসি, এপিসি এবং পুরুষ ও নারী আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
রাজাপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মানহানিকর মন্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
ঝালকাঠি :: ঝালকাঠির রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ খানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মানহানিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ, তাঁর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ প্রত্যাহার এবং ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। কর্মসূচিতে বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শাহজাহান, নবম শ্রেণির শিক্ষার্থী মেহেরুন নেছা এবং দশম শ্রেণির শিক্ষার্থী মারিয়া ও তিথি।
বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ খান প্রায় এক মাস আগে বিদ্যালয়ে যোগদানের পর বিভিন্ন অনিয়ম দূর করতে উদ্যোগ নেন। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন শিক্ষক তাঁকে বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তাঁর বিরুদ্ধে বেনামে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগও দেওয়া হয়েছে বলে দাবি করেন তাঁরা।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম দূর করে শিক্ষার পরিবেশ উন্নত করার উদ্যোগকে বাধাগ্রস্ত করা কোনোভাবেই কাম্য নয়। প্রধান শিক্ষককে হেয়প্রতিপন্ন করতে ষড়যন্ত্র ও মানহানিকর মন্তব্য করা হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ প্রত্যাহারের দাবি জানান তাঁরা। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।





ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত