শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » দিনাজপুর » মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
প্রথম পাতা » দিনাজপুর » মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ

--- রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) :: মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চার ট্যাংকলরি শ্রমিককে আটক, এক শ্রমিক নেতাকে লাঞ্ছিত করার অভিযোগ এবং পুলিশ সদস্যদের প্রত্যাহারের দাবিতে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখেন শ্রমিকেরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডিপোর প্রধান ফটকে অবরোধ ও কর্মবিরতি পালনের পর স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় ধর্মঘট প্রত্যাহার করা হয়। এরপর পুনরায় জ্বালানি তেল সরবরাহ শুরু হয়।
শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে সোমবার (১২ অক্টোবর) চার ট্যাংকলরি শ্রমিক সাগর, আইউব আলী, হাসান আলী ও রবিউল ইসলামকে আটক করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান আতুকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে পুলিশ সদস্যের বিরুদ্ধে।
ঘটনার পর শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিক নেতাকে লাঞ্ছিত করার অভিযোগে পুলিশ কনস্টেবল জয়ন্ত কুমারকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পাশাপাশি আরও পুলিশ সদস্যকে প্রত্যাহার এবং আটক শ্রমিকদের মুক্তির দাবিতে ধর্মঘটের ডাক দেয় শ্রমিক সংগঠন।
মঙ্গলবার সকাল থেকে ডিপোর প্রধান ফটক বন্ধ রেখে কর্মসূচি পালন করেন শ্রমিকেরা। এতে রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট—এই আট জেলায় জ্বালানি তেল পরিবহন সাময়িকভাবে ব্যাহত হয়। ডিপো থেকে তেল নিতে আসা ট্যাংকলরিগুলো প্রবেশ করতে না পারায় ডিজেল, পেট্রল ও অকটেন সরবরাহে বিঘ্ন ঘটে।
পরিস্থিতি স্বাভাবিক করতে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ এবং পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। পার্বতীপুর বাস টার্মিনাল এলাকায় শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের সভাপতি আতাউর রহমান আতুসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।
দীর্ঘ আলোচনার পর অভিযোগটি খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি আরও চার পুলিশ সদস্যকে প্রত্যাহারের আশ্বাস পাওয়ার পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহারে সম্মত হন। দুপুর প্রায় ২টার দিকে কর্মসূচি শেষ হলে ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ পুনরায় শুরু হয়।
তবে শ্রমিক নেতারা জানিয়েছেন, পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার এবং আটক চার শ্রমিককে মঙ্গলবারের মধ্যে জামিন দেওয়ার বিষয়ে কার্যকর অগ্রগতি না হলে বুধবার থেকে আবারও অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এদিকে, শ্রমিকদের বিরুদ্ধে আনা মাদক সংশ্লিষ্টতার অভিযোগ, পুলিশ সদস্যের বিরুদ্ধে লাঞ্ছিত করার অভিযোগ এবং উভয় পক্ষের বক্তব্যের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। আট জেলার জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর কার্যক্রম যাতে কোনো বিরোধের কারণে দীর্ঘ সময় বন্ধ না থাকে, সে জন্য দ্রুত ও গ্রহণযোগ্য সমাধান জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)