শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে গৃহবধূ বাবলি আক্তারের (২৬) রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী মো. রাজুর বিরুদ্ধে হত্যা মামলা অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্ররণ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার সাহেবপাড়া (তেঁতুলতলা) এলাকায় গৃহবধূ বাবলির মৃত্যু, পরে তার মরদেহ উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। এ ঘটনায় মৃতার মামা মো. আতিকুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা করেন। মামলাটি মামলা নং-১, তারিখ ০১/১০/২০২৬; দণ্ডবিধির ৩০২ ধারায় রুজু করা হয়েছে। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, আমার ভাগ্নি মৃত বাবলী এবং আসামী রাজু, স্বামী-স্ত্রী হিসেবে দীর্ঘদিন যাবৎ ঘর সংসার করে আসিতেছে। বিগত প্রায় দুই বছর যাবৎ পার্শ্ববর্তী জনৈক কাঞ্চি (২২) পিতা-হাসেম আলী, সাং-সাহেবপাড়া, থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুর এর সহিত আসামী মোঃ রাজু এর প্রেমের সম্পর্কের জের ধরে দাম্পত্য কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় অদ্য ৩০/০৯/২০২৬ খ্রিঃ তারিখ সময় অনুমান ভোর ০৫.৩০ ঘটিকা হইতে দুপুর অনুমান ০১.০০ ঘটিকার মধ্যবর্তী যেকোন সময় আসামী মোঃ রাজু আমার ভাগ্নি বাবলী (২৬) কে বালিস চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে, পরে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপনের উদ্দেশ্যে তাকে ল্যাম্ব হাসপাতালে নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগ মামলার এজাহারে বাদীপক্ষের বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই হবে।পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, বাবলিকে ল্যাম্ব হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃত্যুর ঘটনায় সন্দেহ দেখা দিলে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।
পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. রাজুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর গৃহবধূ বাবলি আক্তারের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা থাকলে তা স্পষ্ট হবে।





পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক
নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ