শিরোনাম:
●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা

---
‎‎উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (A+) অর্জনকারী ১৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। ‘ঈশ্বরগঞ্জ সোসাইটি ফর সোশ্যাল এসিস্ট্যান্স (ইচ্ছা)’ এর উদ্যোগে শুক্রবার (২ অক্টোবর) ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.কে.এম. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, পাঁচ বছর পর আমার কী হবে, আই ডোন্ট কেয়ার। স্কুল ও হাসপাতালের বিষয়ে আমি আরও কঠোর হব এবং জবাবদিহিতা নিশ্চিত করব। অ্যাজ লং অ্যাজ আই অ্যাম এমপি।
তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বাড়াতে সংশ্লিষ্ট সবার জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। আগামী প্রজন্মকে শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী হিসেবে নয়, নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের শিক্ষার ক্ষেত্রে ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্য করা উচিত নয়। বিশেষ করে মেয়েদের প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
মাজেদ বাবু আরও বলেন, শিক্ষার্থীদের কেবল জিপিএ-৫ অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে। ঈশ্বরগঞ্জের স্কুল-কলেজ-মাদ্রাসার মানোন্নয়নে পরিবার, শিক্ষক ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ সোসাইটি ফর সোশ্যাল এসিস্ট্যান্সের সদস্য সচিব শহিদুল ইসলাম সেলিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক ডা. আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, রাজারবাগ পুলিশ হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. খুরশেদ আলম ভূঁইয়া জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান, ঢাকা উত্তরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল ইসলাম তাঁরা এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন প্রমুখ।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী উপজেলার ১৭০ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এতে কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃতি শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি দেওয়া এবং আগামী প্রজন্মকে উচ্চশিক্ষা অর্জন ও মেধা বিকাশে উৎসাহিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)