শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি, ১ অক্টোবর ২০২৬ :: বান্দরবানে সাঙ্গু নদীতে বসানো পানির পাম্পের পাইপ তোলতে গিয়ে স্রোতে তলিয়ে নিখোঁজের দুদিন পর শ্রমিকের মরদেয় উদ্ধার করা হয়েছে। নিহতের নাম নুরুল আলম (৫২)। তিনি বান্দরবান বাজারের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ১১টায় সাঙ্গু নদীর লাল মিয়ার চর সংলগ্ন এলাকা থেকে মরদহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার রাত ১১টার দিকে বান্দরবান বাজারের বোটঘাটা এলাকায় নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পানি তোলার জন্য পাম্পের পাইপ তোলতে গিয়ে সাঙ্গু নদীর স্রোতে তলিয়ে নিখোঁজ হয় শ্রমিক নুরুল আলম। নিখোঁজের ছেলে দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানালে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়রা নৌকা নিয়ে চারদিকে খোঁজাখুজি শুরু করেন। কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের বেলায় সাঙ্গু নদীর বনানী সমিল এলাকায় ভাসমান মরদেহ দেখতে পায়। বিষয়টি স্বজনদের জানালে তারা দ্রুত নৌকা নিয়ে খোজতে থাকে। পরে স্রোত লালমিয়ার চর সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ শ্রমিক নুরুল আলম (৫২) এর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ বলেন, ঘটনাস্থল থেকে কিছুটা দূরে সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় নিখোজ শ্রমিক নুরুল আলম (৫২) এর মরদেহ পাওয়া যায়। গত মঙ্গলবার তিনি সাঙ্গু নদীতে নিখোঁজ হয়েছিল।





নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
কৃষকের যত চ্যালেঞ্জ