শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
রাঙামাটির দক্ষিণ কালিন্দীপুরের শ্রীশ্রী দশভূজা মাতৃমন্দির প্রাঙ্গণে পরম শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সর্বজনীন শারদীয় দুর্গোৎসব-২০২৬। শুভ মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” শীর্ষক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতিজন সংবর্ধনার আয়োজন করে শ্রীশ্রী শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ-২০২৬।
শনিবার ১০ অক্টোবর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য এ্যাড. মামুনুর রশীদ মামুন এবং নন্দিতা দাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীশ্রী দশভূজা মাতৃমন্দির পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট দুলাল কান্তি সরকার।
অনুষ্ঠানের শুরুতে দেবী দুর্গার আগমনী বার্তাকে স্মরণ করে এক বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সংগীত, নৃত্য ও তবলার সংগত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এলাকার গুণী ও কৃতি ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার