শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

--- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘অভ্যন্তরীণ কর্মদক্ষতা উন্নয়ন, আচরণ ও শৃঙ্খলা’ বিষয়ক একটি প্রশিক্ষণ আজ ০৬ অক্টোবর ২০২৬ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও দপ্তরের ১৭-২০ গ্রেডের কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও এগ্রিকালচারাল এন্ড বায়োলজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী প্রশিক্ষণের শুরুতেই প্রধান অতিথির বক্তব্যে সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, কর্মদক্ষতা উন্নয়ন, আচরণ ও শৃঙ্খলা বিধিমালা অনুসরণ ও তা কাজে প্রতিফলন ঘটানো জরুরি; যদিও আমাদের কর্মচারীগণ এ বিষয়ে অবগত আছেন এবং অতিদক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন, তবুও আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের মধ্যে আরো কর্মস্পৃহার আগ্রহ বাড়াবে ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে সহায়ক হবে। তিনি বলেন, আপনাদের দক্ষতা ও আচরণের উন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠবে। তিনি সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ ও আচরণ বিধিমালা ১৯৭৯ এর কথা স্মরণ করিয়ে দেন এবং তা মেনে চলার উপর গুরুত্বারোপ করেন। দপ্তরের সকল অর্পিত দায়িত্ব স্বচ্ছতা ও দক্ষতার সাথে প্রয়োজনে উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা সাপেক্ষে সম্পন্ন করার বিষয়ে তাগিদ দেন এবং সকল নির্দেশনা যথাযথভাবে পালন করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমরা একে অপরের পরিপূরক; আপনারাও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশ; বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সকলের কর্মদক্ষতা ও উত্তম আচরণের মাধ্যমে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবো এবং মানসম্পন্ন একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করবো। আজকের এই প্রশিক্ষণ কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে ও আচরণে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বক্তব্য প্রদানের মাঝেই তিনি কর্মচারীদের বর্তমান কাজের পরিবেশ সর্ম্পকে জানতে চান এবং কর্মচারীগণ তাদের কার্যপরিধি ও কর্মপরিবেশের বর্ণনা তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অফিসের সময়সূচি মেনে চলার উপর গুরুত্বারোপ করে বলেন, সময়মতো আসা-যাওয়া যেমন গুরুত্বপূর্ণ তেমনি অফিসের কাজের প্রয়োজনে অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময় ধরে কাজ করাও গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সবাই আমাদের দক্ষতা বৃদ্ধি ও শৃঙ্খলা মেনে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাবো। আপনাদের কাজের প্রতি যেনো কোনো অবহেলা না থাকে, কেননা আপনাদের বর্তমান গ্রেডের পরবর্তী গ্রেডে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে এ বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিনিয়ত নিজের কর্মদক্ষতা বৃদ্ধি এবং কম্পিউটার লিটারেসি অর্জন ও উন্নয়নের বিষয়ে পরামর্শ প্রদান করেন। বিশ্ববিদ্যালয়কে একটি পরিবার মনে করে, সে মনোভাব নিয়ে কাজ ও আচরণ করার উপর গুরুত্বারোপ করেন। শৃঙ্খলা যেমন জীবনে জরুরি, তেমনি তা অফিসের কাজেও জরুরি, তাই শৃঙ্খলা বিধি মেনে সর্বোচ্চ সততা, নিষ্ঠা, কর্মদক্ষতা ও নৈতিক স্বচ্ছ আচরণের মাধ্যমে নিজেকে ও বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার আহবান জানান।
প্রশিক্ষণের রিসোর্স পার্সন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির তাঁর প্রেজেন্টেশনে অফিস সহায়ক/ অফিস অ্যাসিস্ট্যান্ট এর দায়িত্বসমূহ; নিরাপত্তাকর্মীর দায়িত্বসমূহ; ক্লিনারের প্রধান দায়িত্বসমূহ; এবং মালির প্রধান কাজসমূহ সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেন এবং কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব পালন ও প্রতিনিয়ত নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধির চেষ্টা করার আহবান জানান।
প্রশিক্ষণে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তালেব, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (কিউএ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ এবং আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) ও উপ-রেজিস্ট্রার (একাডেমিক) মাহবুব আরা উপস্থিত ছিলেন।

রাবিপ্রবি’র ছাত্রী হলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম অনুষ্ঠিত

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ রাখার লক্ষ্যে আজ ০৬ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ রোজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এসময় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও এগ্রিকালচারাল এন্ড বায়োলজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন; আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির।
ভাইস-চ্যান্সেলর ছাত্রী হলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারছি শিশু থেকে বয়স্ক, মধ্যবয়সী অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যুবরণ করছে এবং অনেকের জীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে আনছে। ডেঙ্গু থেকে মুক্তি পেতে পুরো দেশব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ছাত্রী হলে আজকের এই ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচী। তিনি শিক্ষার্থীদেরকে ডেঙ্গু প্রার্দুভাবের সময় সবাইকে সচেতন থাকার আহবান জানান এবং নিজেদের আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখার ও মশারি ব্যবহারের জন্য পরামর্শ প্রদান করেন।
মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক ‘ডেঙ্গু মশক নিধন’ কর্মসূচির আওতায় রাবিপ্রবি ক্যাম্পাসে সেপ্টেম্বর ২০২৬ হতে নভেম্বর ২০২৬ পর্যন্ত মোট ০৩ (তিন) মাসব্যাপী মশক নিধন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর মহোদয়ের উপস্থিতিতে উক্ত কার্যক্রম বিগত 2৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে উদ্বোধন করা হয়েছে। ইতোমধ্যে কমিটির উদ্যোগে ছাত্র হল ও ছাত্রী হলে ফগার মেশিন দিয়ে স্প্রে করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর বক্তব্য রাখেন। তিনি সকলকে সচেতন থাকার কথা বলেন, ডেঙ্গু মশক উৎপন্ন হয় এমন সম্ভাব্য স্থান চিহ্নিত করে পরিস্কার করার এবং এ কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।
আজকের এই কর্মসূচীতে কমিটির আহবায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ফখরুদ্দিন, ছাত্রী হলের প্রভোস্ট ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব সপ্তর্ষি চাকমা, সহকারী প্রভোস্ট ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব ধ্বনিতা ত্রিপুরা, ছাত্র হলের প্রভোস্ট কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জি এম সাখাওয়াত হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান চৌধুরী ও সহকারী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, উপ-রেজিস্ট্রার টিংকেল খীসা, এস্টেট দপ্তরের উপ-রেজিস্ট্রার সেতু চাকমাসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রী হলের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)