শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » কৃষি » হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
প্রথম পাতা » কৃষি » হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ

--- হাটহাজারী (চট্টগ্রাম) :: কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর্শী মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। একইসঙ্গে হাটহাজারীর আপামর জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
আজ ০১ অক্টোবর, ২০২৬ সন্ধ্যায় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা প্রশাসন কর্তৃক মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উপজেলার কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে হাটহাজারী উপজেলার ১,২০০ জন কৃষক-কিষাণীর মাঝে আনুষ্ঠানিকভাবে এ কৃষক কার্ড বিতরণ করা হয়।
উপস্থিত কৃষক-জনতার উদ্দেশ্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তা বাস্তবে রূপ দিয়ে দেখান। এটাই তারেক রহমান সরকারের প্রকৃত পরিচয় ও মূল শক্তি। চট্টগ্রামের এই হাটহাজারী উপজেলায় বিগত মাত্র ৭ মাসে যে অভূতপূর্ব উন্নয়ন সূচিত হয়েছে, তা গত ১৭ বছরেও সম্ভব হয়নি। প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, হাটহাজারী ও বায়েজিদসহ চট্টগ্রাম-৫ আসন তথা সমগ্র চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
দেশব্যাপী একযোগে আয়োজিত এ কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী জেলা প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। কনফারেন্সে প্রধানমন্ত্রী চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের কাছে হাটহাজারীতে কৃষক কার্ড বিতরণের সার্বিক পরিস্থিতি জানতে চান।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষকপ্রীতি মনোভাব ও প্রান্তিক কৃষকদের কল্যাণে গৃহীত উদ্যোগের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রেরিত বিশেষ সহায়তার অংশ হিসেবে আজ প্রায় ১২ শত কৃষক-কিষাণী ‘কৃষক কার্ড’ গ্রহণ করেছেন। আপনার এ যুগান্তকারী উপহারে চট্টগ্রামের কৃষকরা আজ অত্যন্ত আনন্দিত ও উচ্ছাসিত। হাটহাজারীর সর্বস্তরের জনগণ অতীতে যেমন আপনার পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও আজীবন আপনার পাশে থাকবে।
সরকারের দেশপ্রেম ও কৃষিবান্ধব নীতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে একটি শক্তিশালী, সার্বভৌম, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, রাজনৈতিক নেতাকর্মী এবং প্রশাসনের সর্বস্তরের কর্মচারীদের তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি দেশ ও রাষ্ট্রবিরোধী যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে সজাগ ও সতর্ক থাকার জোর আহ্বান জানান।
হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত এ আনন্দঘন ও বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মো. আল ফোরকান, চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক আপ্রু মারমা এবং হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)