শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » কৃষকের যত চ্যালেঞ্জ
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » কৃষকের যত চ্যালেঞ্জ
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কৃষকের যত চ্যালেঞ্জ

--- পলাশ বড়ুয়া :: এমনিতেই দেশের কৃষিজমির সংকট দিন দিন গভীর হচ্ছে। যতটুকু জমি আছে, অব্যবস্থাপনার কারণে তার গুণগত মানও নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। যার ফলে দেশের কৃষককে ন্যায্য মূল্যের বহু গুণ বেশি দামে জমি ভাড়া নিতে হয়, নয়তো বর্গা চাষের দুঃসহ ভার কাঁধে নিতে হয়।
তারপর শুরু হয় বীজ বাছাই থেকে দীর্ঘ এক সংগ্রাম। বীজতলা তৈরি, বীজ বপন, চারা রোপণের উপযোগী করা, চারা রোপণ, সেচ, আগাছা ও রোগবালাই দমন, গরু-ছাগল, পোকামাকড়-ইঁদুরের উপদ্রব থেকে ফসল বাঁচানো।
অপরদিকে খরার মৌসুমে বিদ্যুৎ সংকট, সার সংকট, আবার বর্ষায় অতিবৃষ্টি-অনাবৃষ্টি আর প্রাকৃতিক দুর্যোগের কবল। কোনো ঋতুতেই যেন কৃষকের লড়াই থামে না।
এত কিছু পার করে ফসল ঘরে তোলার পরও মাড়াই থেকে সংরক্ষণ, প্রতিটি ধাপে তার সামনে আসে নতুন নতুন চ্যালেঞ্জের প্রাচীর। বাড়তি ভাড়া গুনে গুদামজাত করেও দিনশেষে কৃষক তার ফসলের ন্যায্য মূল্যটুকু পায় না।
অথচ অধিকাংশ কৃষকই ঋণের ভার কাঁধে নিয়ে ফসল ফলায়। এই দীর্ঘ পথচলার কোথাও এতটুকু বিভ্রাট হলেই কেউ হতাশার অন্ধকারে ডুবে যায়, কেউ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়।
কথাগুলো বলছি কারণ আজ কক্সবাজারের উখিয়া আসার পথে দেখলাম, রাস্তায় শত শত মানুষ জড়ো হয়েছে। প্রথমে ভেবেছিলাম ত্রাণের আশায় তারা দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখি, প্রত্যেকের হাতে খালি বস্তা। সবাই সারের জন্য অপেক্ষমাণ। কেউ বলছে, “এই তো এখনই আসবে।” কেউ দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত হয়ে রাস্তার ধারে হাঁটু গেড়ে বসে পড়েছে।
অথচ এই মানুষগুলো কারো করুণা চাইছে না। তারা টাকার বিনিময়ে সার কিনবে, জমিতে দেবে, ফসল ফলাবে। সেই ফসল দিয়ে আগে নিজের ও দেশের মানুষের মুখে অন্ন তুলে দেবে, আর উদ্বৃত্ত হলে রপ্তানি করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা আনবে।
একেকজন কৃষক কতটা ত্যাগ, কতটা লড়াই পেরিয়ে তারা এই কাজটি করে, একবার ভেবে দেখুন তো। দেশের সব কৃষক যদি একটিবার ফসল ফলানো বন্ধ করে দেন, তবে দেশের মানুষের কী দশা হবে? তখন কি আর রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজকর্মী, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা গবেষকের কোনো মূল্য থাকবে? খাবে কি কোটি কোটি মানুষ?
অথচ এই কৃষকরাই সমাজের সবচেয়ে অবহেলিত ও বঞ্চিত জনগোষ্ঠী। সময় এসেছে তাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার।
তাদের জন্য নিশ্চিত করা হোক স্বাধীনভাবে, নির্ভয়ে, চাপমুক্ত হয়ে ফসল ফলানোর পরিবেশ।
কারণ তারা রোদে পুড়ে, ঘামে ভিজে, বৃষ্টিতে ভেসে যে ফসল ফলায়, তাতেই বেঁচে থাকে এই দেশের প্রতিটি প্রাণ।
বলার ছিল আরও অনেক কথা, কিন্তু লেখকের সীমাবদ্ধতার কারণে যতটুকু সম্ভব ততটুকুই তুলে ধরা হলো।

লেখক : গণমাধ্যম ও সমাজকর্মী
palashbr@gmail.com





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)