শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ জুলাই ২০২৬
প্রথম পাতা » কৃষি » জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
প্রথম পাতা » কৃষি » জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
বুধবার ● ২৯ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট

- গাজী গিয়াস উদ্দিন, বশির,ঝালকাঠি :: ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুরের তিন উপজেলার চারটি ইউনিয়ন জুড়ে অবস্থিত দেশের সর্ববৃহৎ পেয়ারা বাগান এখন ফলে ফলে ভরে গেছে। প্রতিদিন ভোর হতেই চাষীরা বাগান থেকে পেয়ারা সংগ্রহ করে ছোট ছোট নৌকায় নিয়ে আসছেন এ অঞ্চলের বৃহত্তম ভাসমান হাট ভিমরুলিতে।
দূর দূরান্ত থেকে পাইকাররা এখানে এসে প্রতিদিন পেয়ারা কিনে নিয়ে যাচ্ছে ঢাকা,খুলনা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায়। চলতি মৌসুমের শুরুতে ফলন ভালো হলেও দামও চড়া। বর্তমানে মণপ্রতি ১২শো টাকা দরে বিক্রি হচ্ছে। বাগান মালিকরা বলছেন ম্রমিক মজুরী, কান্দি পদ্ধতিতে মাটি ও সার ব্যবহারে খরচ বৃদ্ধি হওয়ায় এখন আগের মতো পোষায়না।
এদিকে বাগান ও ভাসমান হাট দেখতে দেশী-বিদেশী হাজারো পর্যটকের কলরবে পেয়ারা বাগান এলাকা এখন মূখরিত।
ঝালকাঠিতে পেয়ারার মৌসুমের শুরুতেই জমে উঠেছে এ অঞ্চলের ভাসমান ভীমরুলি হাট। ভিমরুলি খালে অবস্থিত ভাসমান এ হাটে প্রতিদিন ছোট ছোট নৌকায় করে ঘুরেবেড়ায় পর্যটকরা। সপ্তাহের শুক্র ও শনিবার পর্যটকদের ভীর থাকে চোখে পড়ারমতো।
প্রতিদিন এ হাটে লক্ষ লক্ষ টাকার পেয়ারা কেনা বেচা হয়। বরিশাল বিভাগের ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুর জেলার তিন উপজেলার চারটি ইউনিয়ন জুড়ে রয়েছে প্রায় তিনশ বছরের পুরানো দেশের বৃহত্তর দেশী পেয়ারা বাগান। এ বাগানের পেয়ারা আষাঢ়, শ্রাবন এবং ভাদ্র এই তিন মাস স্থায়ী হয়। এই সময়ে প্রতিদিন বাগান থেকে পেয়ারাতুলে ছোট ছোট নৌকার করে হাটে নিয়ে যান কৃষকরা।
বাগান এলাকায় পেয়ারা বেচা কেনার বেশ কয়েকটি হাট থাকলেও সবচেয়ে বড় হাটটি হচ্ছে ঝালকাঠি সদর উপজেলার ভিমরুলিতে।
প্রাকৃতিক সৌন্দের্য্যরে অপূর্ব নিদর্শন পেয়ারা বাগান এবং ভাসমান পেয়ারার হাট দেখতে দেশ বিদেশের হাজার হাজার পর্যটক প্রতিদিন এখানে ভীড় জমাচ্ছেন। কেউ স্বপরিবারে, কেউ বন্ধুবান্ধব নিয়ে দলবদ্ধ ভাবে আবার কেউ সংগঠনগত ভাবে আসছেন। তারা এ বাগানের বিশালতা এবং সৌন্দর্য্য দেখে মুগ্ধ এবং আনন্দিত। ছোট ছোট নৌযানে বাগান ঘুরে দেখার সুযোগ রয়েছে, রয়েছে গাছ থেকে সদ্য পাড়া টাটকা পেয়ারার স্বাদ নেয়ার সুযোগ। তবে এখানে আসা পর্যটকদের থাকা খাওয়ার সুযোগের অভাব এবং নিরাপত্তাহীনতার বিষয়ে অনেকে উদ্বেগের কথা জানিয়েছেন।
মো: আব্দুল্লাহ আল মামুন উপ-পরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর ঝালকাঠি,বলেন, এ বছর পেয়ারার দাম ভালো থাকার কারনে চাষিরা লাভবান হচ্ছে। এর মাধ্যমে এ এলাকার মানুষের আর্থ-সামাজির অবস্থার উন্নয়ন ঘটছে। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের মাধ্যমে জনপ্রীয় এ ফসলটির বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে।
ঝালকাঠি জেলায় চলতি মৌসুমে ৫৭০ হেক্টর জমিতে পেয়ারার আবাদ হয়েছে, যা থেকে ৫ হাজার ৭০০ মে.টন উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)