শিরোনাম:
●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ জুলাই ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
প্রথম পাতা » চট্টগ্রাম » রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
বুধবার ● ২৯ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি

- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের হাটহাজারীতে এস.এম শহিদুল্লাহ রনি (৪৫) নামের রাউজানের এক ব্যবসায়ী ও সাংবাদিক-কে চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ২৮ জুলাই রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের মেখল ইউনিয়নের চারা বটতল এলাকায় এই ঘটনা ঘটে। রনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওর্যাডের চারাবটতল এলাকার ওয়াহেদীখীল গ্রামের বাসিন্দা।
জানা যায়, বাড়ি যাওয়ার পথে গাড়ির গতিরোধ করে প্রথমে ইট নিক্ষেপ ও পরে তার গাড়িতে ৩ রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা। রনি গাড়ি ড্রাইভ করায় ভাগ্যক্রমে বেঁচে যান। ব্যবসায়ী ও সাংবাদিক রনি বলেন, আমি একা গাড়ি চালিয়ে বাড়িতে যাওয়ার পথে হঠাৎ করে কয়েকজন লোক মোটরসাইকেল নিয়ে গাড়ির সামনে এসে প্রথমে ইট নিক্ষেপ করে। সাথে সাথে আমি গাড়ি ব্রেক করি এবং গাড়ির লাইট অফ করে দিয়। তখন ওরা নিচে নেমে গুলি করে চলে যায়। তবে কারা করেছে তা নিশ্চিত নয় জানিয়ে তিনি বলেন, আমার সাথে অনেকের ঝামেলা আছে। পূর্বেও একবার রাউজানে ব্রিক ফিল্টে গোলাগুলির সম্মুখীন হয়েছিলাম। ব্যবসায়ী রণি বিজয় টিভির সাবেক ব্যুরো প্রধান ও বর্তমানে দৈনিক প্রিয় সময় নামের একটি পত্রিকার সম্পাদক বলে জানান।
ভুক্তভোগী এস.এম শহিদুল্লাহ রনি বলেন, ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরছিলাম। হঠাৎ আমার গাড়ি লক্ষ্য করে প্রথমে ইট ছোড়া হয়, এরপর গুলি চালানো হয়। আল্লাহর রহমতে প্রাণে বেঁচে গেছি। সম্প্রতি আমার ওপর একাধিকবার হামলার চেষ্টা হয়েছে। মূলত আমার ইটভাটার ব্যবসাকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী চক্র আমাকে টার্গেট করেছে। এর আগেও তারা আমার বাড়িঘরে হামলা চালিয়েছে। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি। রাউজানে তার একাধিক ইটভাটা রয়েছে।
ঘটনার পর রাত ২টার দিকে ভুক্তভোগী রনি বাদী হয়ে হাটহাজারী থানায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে হত্যা চেষ্টা ও ডাকাতির উদ্দেশ্যে হামলার অভিযোগে একটি মামলা দায়ের করেন। হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে তদন্ত চলছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, চলন্ত একটি গাড়িতে গুলি করার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)