বুধবার ● ২৯ জুলাই ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা
চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের ২১ ব্যাচের অকাল প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ জুলাই বুধবার বিকাল ৩টায় চুয়েটের কেন্দ্রিয় অডিটোরিয়ামে শোক সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম, ডীনদের পক্ষে মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, বিভাগীয় প্রধানদের পক্ষে বক্তব্য রাখেন যন্ত্রকৌশল বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঞা, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন চুয়েটের সাবেক উপ-উপাচার্য ও ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি (আইইটি)-এর পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী, শহীদ মোহাম্মদ শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. গোলাম হাফেজ, যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমিনুল ইসলাম, কবি কাজী নজরুল ইসলাম হলের সহকারী প্রভোস্ট মো. সামিউন বাসির, কর্মকতার্দের পক্ষে বক্তব্য রাখেন প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন মো. জামাল উদ্দিন, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী সাকিবুর রহমান, যন্ত্রকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী সাজিদুর রহমান নুপম, যন্ত্রকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী আমিমুল এহসান এবং ম্যাটেরিয়াল্স অ্যান্ড ম্যাটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী আবু জাহিদ শুভ। সভায় সমাপনী বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে অর্ণব সাহা’র স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং এ উপলক্ষে কালো ব্যাজ ধারণ করা হয়।
সভা সঞ্চালনা করেন চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান।





ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার