শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » ঢাকা » রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
প্রথম পাতা » ঢাকা » রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার

---
রাজীব দে :: রাজধানীর বসুন্ধরা পূর্বাচল ৩০০ ফিট সংলগ্ন আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি)-তে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো ২০২৬’-এ অংশ নিয়েছে স্বনামধন্য চামড়াজাত পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘বিনে লেদার’ (Bene) Leather)। মেলায় দেশি-বিদেশি দর্শনার্থী ও ক্রেতাদের মাঝে প্রতিষ্ঠানটির জেনুইন লেদারের তৈরি বিভিন্ন আকর্ষণীয় পণ্যের ব্যাপক সাড়া মিলছে।
মেলায় প্রতিষ্ঠানের স্টল ও কার্যক্রম প্রসঙ্গে ‘বিনে লেদার’-এর প্রোপাইটর শামীমা আক্তার কেয়া জানান, এবারের এক্সপোতে তাদের স্টলে জেনুইন লেদার বা আসল চামড়ায় তৈরি বিভিন্ন ধরনের ব্যাগ, মানিব্যাগ, বেল্ট, জুতো, স্যান্ডেল, বুট ও জ্যাকেটসহ নানা প্রিমিয়াম মানের চামড়াজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে।
তিনি বলেন, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্রেতা ও বায়ারদের কাছে দেশীয় চামড়াজাত পণ্যের পরিচিতি বাড়ানো এবং একটি মজবুত বৈশ্বিক সংযোগ তৈরি করাই এই মেলায় অংশ নেওয়ার মূল উদ্দেশ্য। ইতিপূর্বে চীন ও নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক এক্সপোতে তাদের পণ্য সফলভাবে রপ্তানি ও বিক্রি হয়েছে এবং ক্রেতাদের কাছ থেকে চমৎকার ফিডব্যাক পাওয়া গেছে।
কর্পোরেট ও সরকারি পর্যায়ে কাজের অভিজ্ঞতা তুলে ধরে শামীমা আক্তার কেয়া জানান, তারা বিভিন্ন স্বনামধন্য ব্যাংক (যেমন: রূপালী ব্যাংক ও জনতা ব্যাংক) এবং সরকারি বিভিন্ন প্রজেক্টের কর্পোরেট গিফট আইটেম সফলভাবে তৈরি করে দিয়েছেন। এছাড়া বায়িং হাউজের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় ওষুধ ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট অর্ডারের কাজও সুনামের সাথে করে আসছে প্রতিষ্ঠানটি।
নতুন উদ্যোক্তা তৈরি ও চামড়া শিল্পের প্রসারে সরকারের প্রতি কিছু সুনির্দিষ্ট দাবি তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার নতুন প্রজন্মের কর্মসংস্থান ও কারিগরি দক্ষতা বাড়াতে বিভিন্ন প্রশংসনীয় ট্রেনিং ও ভাতা প্রদান করছে । তবে অনেক তরুণ উদ্যোক্তা উপযুক্ত মূলধন, সঠিক দিকনির্দেশনা ও স্থায়ী কর্মক্ষেত্রের অভাবে পিছিয়ে পড়ছেন। তাই ক্ষুদ্র ও তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের জন্য শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষুদ্র শিল্পনগরীতে স্থায়ীভাবে ছোট পরিসরে হলেও একটি নির্দিষ্ট স্থান বা জায়গা বরাদ্দ দেওয়ার জোর দাবি জানান তিনি, যাতে উদ্যোক্তারা একটি স্থায়ী ঠিকানায় তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন।





ঢাকা এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)