বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চুয়েট ক্যাম্পাসে চলমান আন্দোলনে পুরোপুরি অচল হয়ে পড়েছে ক্যাম্পাসের সকল কার্যক্রম। ক্লাস-পরীক্ষায় ফিরছেনা আন্দোলনরত শিক্ষার্থীরা।
অন্যদিকে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীও যোগ দিচ্ছে না তাদের নিয়মিত কাজে।
প্রায় টানা নবম দিনের চলমান আন্দোলনে পুরোপুরি অচল ক্যাম্পাস পাড়া।
বুধবার ৩০ সেপ্টেম্বর চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল করেছে ক্যাম্পাসে। চুয়েটের সদ্য সাবেক ভিসি ড.আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে এ কর্মসূচি পালন করতে দেখা যাই শিক্ষার্থীদের।
এতে কালো কাপড় চোখে বেঁধে আন্দোলনরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস, সেখানে শিক্ষার্থীদের কন্ঠে একটাই শব্দ সায়েম স্যার, সায়েম স্যার। মিছিলটি ক্যাম্পাসের স্বাধীনতা চত্বরে পর্যন্ত প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা বলেন, আজকের এই কালো কাপড় চোখে বেঁধে মূলত প্রতিবাদ হচ্ছে প্রশাসনের নীরবতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।





মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা