শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » দিনাজপুর » বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » দিনাজপুর » বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন

--- রুকুনুজ্জামান, প্রতিনিধি পার্বতীপুর :: দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন খনিতে কর্মরত আউটসোর্সিং শ্রমিক-কর্মচারী ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। চলমান নিয়োগ প্রক্রিয়া স্থগিত রেখে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী খনিতে কর্মরত ৮৭ জন আউটসোর্সিং কর্মচারীকে স্থায়ী নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।
রবিবার ৪ অক্টোবর সকাল ১১টার দিকে বড়পুকুরিয়া কয়লা খনির প্রধান ফটক, চৌহাটি এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও সমাবেশে কর্মচারী নেতা তোফায়েল আহমেদ, সাইদুর রহমান, আবু বক্কর সিদ্দিক, আবুল খায়ের, সাখাওয়াত হোসেন, গোলাম মোস্তফা, এরশাদ, বুলবুল, মোশাররফ হোসেন, লিয়াকত আলী ও মাহাবুব হোসেনসহ অনেকে বক্তব্য দেন। এছাড়া ক্ষতিগ্রস্ত ১৩ গ্রামের আহ্বায়ক গোলাম মোস্তফা এবং ইউনিয়ন পরিষদ সদস্য সাইদুর রহমান বক্তব্য রাখেন। এ সময় পার্বতীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ, মমিনুল ইসলাম, শরিফুল ইসলাম, দীপঙ্কর মানিক শাহ ও রবিউল ইসলাম বাবুসহ দলীয় নেতাকর্মীরা কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। আন্দোলনকারীদের হাতে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। এতে লেখা ছিল— “অবৈধ নিয়োগ বাতিল কর, করতে হবে” এবং “১২৮৮/২০১৮ উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই”। আন্দোলনকারীরা অভিযোগ করেন, বড়পুকুরিয়া কয়লা খনিতে বর্তমানে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। উচ্চ আদালতের নির্দেশনার আলোকে খনিতে দীর্ঘদিন ধরে কর্মরত দক্ষ ৮৭ জন আউটসোর্সিং কর্মচারীকে স্থায়ী নিয়োগ দেওয়ার কথা থাকলেও চলমান প্রক্রিয়ায় তাদের অধিকাংশই বাদ পড়ছেন। তারা চলমান নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে আদালতের নির্দেশনা অনুযায়ী নিয়োগ সম্পন্ন করার দাবি জানান। কর্মচারী নেতা তোফায়েল আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে খনিতে কর্মরত অভিজ্ঞ আউটসোর্সিং কর্মচারীদের স্থায়ী নিয়োগের জন্য আদালতের নির্দেশনা রয়েছে। সেখানে বয়স ও শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শিথিলতার বিষয়ও বলা হয়েছে। কিন্তু লিখিত পরীক্ষা নেওয়ায় অধিকাংশ কর্মচারী উত্তীর্ণ হতে পারেননি। এতে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, খনির কারণে স্থানীয় মানুষ জমি হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অথচ স্থানীয় ও দীর্ঘদিনের কর্মরত কর্মচারীদের স্থায়ী নিয়োগ না দিয়ে বহিরাগতদের নিয়োগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে খনি কর্তৃপক্ষের বক্তব্যও রয়েছে। বক্তারা বলেন, উচ্চ আদালতের রায় ও নির্দেশনার আলোকে আইনগত, স্বচ্ছ ও ন্যায়সংগত প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন করতে হবে। পাশাপাশি অর্থের বিনিময়ে কোনো পছন্দের বা মনোনীত প্রার্থীকে নিয়োগ দেওয়ার সুযোগ সৃষ্টি করা হলে তা প্রতিহত করার ঘোষণা দেন তারা। সমাবেশে বিএনপি নেতা দীপঙ্কর মানিক শাহ বলেন, কর্মচারীদের ন্যায্য দাবি মেনে না নিলে আন্দোলন আরও কঠোর করা হবে। বক্তব্যের একপর্যায়ে তিনি খনি জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন। তবে এ ধরনের বক্তব্যের মাধ্যমে কোনো সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটিয়ে শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের আহ্বান জানান সংশ্লিষ্টরা।
এদিকে বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ ছানা উল্লাহ বলেন, উচ্চ আদালত খনিতে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের পরীক্ষার মাধ্যমে নিয়োগের কথা বলেছেন। তবে বয়স ও শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শিথিলতা রেখে তাদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা রয়েছে। সেই অনুযায়ী নিয়োগ কার্যক্রম চলছে। তিনি বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী তারা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। আদালত ৮৭ জনকে নিয়োগের কথা বললেও বর্তমানে খনিতে অনুমোদিত পদ রয়েছে মাত্র ২২টি। সেই পদসংখ্যা অনুযায়ীই নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আন্দোলনকারীরা দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)