রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ‘সচেতন থাকি, পরিচ্ছন্ন রাখি-ডেঙ্গুমুক্ত সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৪ অক্টোবর সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের নেতৃত্বে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাসন্ডা কলেজের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা, তিন দিনে একদিন জমে থাকা পানি ফেলে দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, বাসন্ডা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ যুথীকা মন্ডল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ফারজানা আকতার, ইংরেজি বিভাগের প্রভাষক সুমন হাওলাদার, বাংলা বিভাগের প্রভাষক মনিরুল ইসলাম, পৌরনীতি বিভাগের প্রভাষক বিথী রানী দেবনাথসহ কলেজের অন্যান্য শিক্ষক ও কলেজের শিক্ষার্থীরা।





ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে