শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » দিনাজপুর » বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
প্রথম পাতা » দিনাজপুর » বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা

--- রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। কোথাও কোথাও পিচের আস্তরণ উঠে মাটি বের হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে কাদা তৈরি হওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচল হয়ে উঠছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী, যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকদের। বিশেষ করে রাতের বেলায় সড়কের গর্তগুলো আরও বিপজ্জনক হয়ে ওঠে।
সরেজমিনে দেখা গেছে, বড়পুকুরিয়া কয়লা খনি গেট থেকে রেলক্রসিং হয়ে বড়পুকুরিয়া পুলিশ ফাঁড়ি ও তিন রাস্তার মোড় পর্যন্ত প্রায় ৩০০ ফুট এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের দিকে আরও প্রায় ২০০ ফুট সড়কের বিভিন্ন অংশে ভাঙন ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও রাস্তার পিচ উঠে গেছে, আবার কোথাও বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির পানি জমে অনেকটা একাকার হয়ে থাকায় গর্তের গভীরতা বোঝা কঠিন হয়ে পড়ে। এই সড়ক দিয়ে প্রতিদিন বড়পুকুরিয়া কয়লা খনি, তাপবিদ্যুৎ কেন্দ্র, বাজার ও আশপাশের এলাকার মানুষ চলাচল করেন। পাশাপাশি পার্বতীপুর, ফুলবাড়ী, মধ্যপাড়া, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর ও নীলফামারীসহ বিভিন্ন এলাকায় পণ্য পরিবহন ও যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করে। স্থানীয়দের ভাষ্য, রেলক্রসিং এলাকায় যানবাহন আটকে পড়া এবং সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বড়পুকুরিয়া বাজারের ব্যবসায়ী মো. জহির বানিয়া বলেন, সড়কের একটি অংশের প্রায় আট শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে মামলা চলছে। তার ভাষ্য অনুযায়ী, শিবনগর ইউনিয়নের মজিদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ডা. স্বপনের সঙ্গে এ নিয়ে মামলা হাইকোর্টে চলমান রয়েছে। জমির মালিক জায়গাটি দিতে আগ্রহী হলেও সড়ক ও জনপথ বিভাগ সেটি সরকারি প্রক্রিয়ায় অধিগ্রহণ বা ক্রয় না করায় সমস্যার সমাধান হচ্ছে না। পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের বাসচালক আশরাফুল হক বলেন, “এই সড়ক দিয়ে গাড়ি চালানো খুবই কষ্টকর। বৃষ্টি হলে গর্তে পানি জমে যায়। গাড়ি গর্তে পড়ে ক্ষতির আশঙ্কা থাকে। রাতের বেলায় ঝুঁকি আরও বেড়ে যায়।” বড়পুকুরিয়া বাজারের মেসার্স জেমস ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. হারুনুর রশিদ মুকুল বলেন, “সড়কের অবস্থা এতটাই খারাপ যে মোটরসাইকেল নিয়ে চলাচল করাও কষ্টকর। শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের নিয়ে যাতায়াতের সময় অভিভাবকদেরও ঝুঁকি নিতে হচ্ছে।” স্থানীয় বাসিন্দারা জানান, বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্র দেশের গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠান। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও ভারী যানবাহন এ এলাকায় চলাচল করে। ফলে সড়কটি দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
সড়কটির সংস্কার বিষয়ে জানতে চাইলে দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানান, সড়কের একটি অংশের জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলমান থাকায় সংস্কারকাজে জটিলতা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, “মামলাটি হাইকোর্টে চলমান রয়েছে। জমির মালিক ওই জায়গায় সড়ক ও জনপদ বিভাগের কাজ করতে বাধা দিয়ে আসছেন। সওজের প্রায় ছয় ফুট জায়গা রয়েছে। বিষয়টি সমাধানের জন্য স্থানীয়ভাবে বসারও চেষ্টা করা হয়েছে।” নির্বাহী প্রকৌশলী আরও জানান, সংস্কারকাজের জন্য বরাদ্দ থাকলেও জমি-সংক্রান্ত জটিলতার কারণে এখনো টেন্ডার দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও অবহিত করা হয়েছে।
এদিকে, সাম্প্রতিক এক প্রতিবেদনে বড়পুকুরিয়া রেলক্রসিং এলাকার একই সড়কের বেহাল দশা এবং প্রায় আট শতক জমি নিয়ে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে মালিকানা-সংক্রান্ত মামলার কারণে কাজ আটকে থাকার তথ্য উঠে এসেছে। সড়কটি দ্রুত সংস্কার করে যানবাহন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, চালক ও ভুক্তভোগীরা।


পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

পার্বতীপুর :: দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য এক লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি ফুটওভার ব্রিজে ওঠার সিঁড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফ হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার শৌলমারী গ্রামের মজিবর মিয়ার ছেলে। রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, পার্বতীপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন আরিফ হোসেনের কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী জানান, এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর-০৪, তারিখ ২৩/০৯/২০২৬। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১৯(খ) ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)