বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সাইদুর রহমান সাদ্দাম (৩৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। মদসহ তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চিকদাইর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাইদুর রহমান সাদ্দাম ওই এলাকার মো. ফরিদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রাউজান থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. ওমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল-৮ ডিউটিতে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিকদাইর গ্রামের হযরত উজির আলী শাহ ঈদগাঁ মাঠের সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে সাইদুর রহমান সাদ্দামকে আটক করা হয়।
এ সময় তার হেফাজত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় থাকা ১২০টি স্যালাইনের প্যাকেটে মোট ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করে জব্দ করা হয়। রাউজান থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আটক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। দায়িত্ব পালনরত পুলিশ তার বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে তাকে মাদকসহ হাতেনাতে তাকে আটক করেছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি জানান, রাউজানকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান সবসময় চলবে। পাশাপাশি তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।





মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন