বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে-এর উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ক্যাম্পাসে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সন্ধ্যা পর্যন্ত দেখা গেছে বৃষ্টির মধ্যেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। গতকাল সোমবার সন্ধ্যায় এক প্রজ্ঞাপন অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নবনিযুক্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলে, রাতেই ক্যাম্পাসে শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন। এদিকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের ক্যাম্পাসে প্রবেশ ঠেকাতে তাদের এ অবস্থান কর্মসূচি বলে জানা যায়। সারাদিন নানা স্লোগান আর বিক্ষোভে উত্তাল ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের
পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা এবং সকল পর্যায়ের কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা এক দফা ঘোষণা করেন। তাদের ঘোষিত এক দফা ছিলো অবিলম্বে সদ্য জারি করা উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য হিসেবে পুনর্বহালের প্রজ্ঞাপন জারি করতে হবে।
একইসাথে পরবর্তী কর্মসূচিও তারা ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা, এসময় সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করেন, তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত চুয়েটের সকল একাডেমিক কার্যক্রম ক্লাস, পরীক্ষা ও ল্যাব এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীরা বলেন, আমাদের উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েম স্যারকে পূর্ব কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই সরিয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল রাত থেকেই আমাদের প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এরই প্রেক্ষিতে আজ আমরা ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছি। আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত আমাদের কর্মসূচি চলতে থাকবে। প্রয়োজনে আরও কঠিন কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকদের মধ্যে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. বসির জিসান বলেন, গতকাল আবু সাদাত সায়েম স্যার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি মিটিং এ উপস্থিত ছিলেন। সেখান থেকে বেরিয়ে তিনি জানতে পারেন, তিনি আর চুয়েটের উপাচার্য পদে নেই। এটি অত্যন্ত অপমানজনক। প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর রাতে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল রাতেই শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চুয়েট ক্যাম্পাস। বিক্ষোভ শেষে তারা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন।





মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই