শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
প্রথম পাতা » ঝালকাঠি » ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি

--- গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি: ধর্ষণ মামলার আসামীর বিচার না চেয়ে অভিযুক্ত আসামীকে স্বামী হিসেবে পেতে গতকাল রবিবার ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল এবং বিষখেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন ধর্ষণ মামলার বাদী রুনু আক্তার (৩০)। মামলার যুক্তিতর্ক শুনানীকালে দুপুর সারে বারটার দিকে এ ঘটনা ঘটে। ট্রাইব্যুনালের বিচারক ( জেলা ও দায়রা জজ) শরীফ মোহাম্মদ সানাউল হক বাদীর হট্টগোলের মধ্যে অনেক কষ্টে কিছুটা নিবৃত্ত করে রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালের পিপি মো. আককাস সিকদার ও আসামী পক্ষের এডভোকেট মল্লিক মুহা. নাসির উদ্দিন কবীরের যুক্তিতর্ক গ্রহণ করেন। শুনানীচলাকালে বারবার বাদী হট্টগোল শুরু করলে ট্রাইব্যুনালের বিচারক, আইনজীবীগণ ও নারী পুলিশ সদস্যরা বার ডকে দাড়ানো বাদী রুনু আক্তারকে শান্ত করার চেস্টা করেন। বিচারক বলেন আপনি একটু ধৈর্য্য ধারণ করেন। বিচারে দোষী প্রমাণিত হলে আসামির সর্বোচ্চ শাস্তি ফাঁসিও হতে পারে, আবার সাজাও হতে পারে। এক পর্যায় রুনু আক্তার ট্রাইব্যুনালের বিচারককে বলেন আসামির সাজা হলে আমাকেও ফাঁসি দিতে হবে। আমি তার শাস্তি চাইনা , তাকে চাই। তার চাকরীও ফেরত চাই। ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক বলেন ‘ মা, আমরা তো আসামিকে বাধ্য করতে পারব না আপনাকে বিয়ে করার জন্য, তার অপরাধ প্রমাণ হলে তাকে শাস্তি দিতে পারবো।’ তাতে আরও ক্ষিপ্ত হয়ে আপনি কাজী ডেকে তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করেন।’ এরপর চিৎকার করে হুমকি দিয়ে বলেন, ‘স্যার আপনি যদি আসামী আলামিনের সাথে আমার বিয়ের ব্যবস্থা না করেন তাহলে আমি এ জীবন রাখবো না, বিষ খেয়ে আপনার সামনে আত্মহত্যা করবো।’

ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট মো. আককাস সিকদার জানান, রবিবার নারী ও শিশু মামলা নম্বর ১২৫/২৩ এর যুক্তিতর্ক শুনানীর জন্য দিন ধার্যছিল। এ মামলার বাদী রাজাপুর থানার জগন্নাথপুর গ্রামের রুহুল আমিনের মেয়ে এবং মনির হোসেনের সাবেক স্ত্রী রুনু আক্তার। আর আসামী রাজাপুর থানার সাবেক এএসআই এবং পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের মো. ইউনুচ মোল্লার ছেলে মো. আল - আমিন মোল্লা। ২০২০ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন ও মিথ্যা বিয়ের নাটক সাজিয়ে রুনু আক্তারেক এএসআই আল আমিন একাধিকবার ধর্ষণ করেছে এ অভিযোগে গত ১০ সেপ্টেম্বর ২০২৩ এ মামলা দায়ের করেন। প্গত ২৮ নভেম্বর ২০২৪ আসামী আল আমিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগ গঠন করে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ মামলায় বাদী, বাদীর নাবালক ছেলে মুবিন হোসেনসহ চারজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে দুজন সাক্ষী দেশে নাই মর্মে বাদী নিজেই ট্রাইব্যুনালে জানান এবং সাক্ষ্য সমাপ্ত করার নিবেদন করেন। সাক্ষীর পরোয়ানা তামিলকারী পুলিশও বাকী দুজন সাক্ষী বিষয়ে একই প্রতিবেদন দাখিল করেন। এরপর সাক্ষ্যগ্রহণ শেষে আসমীকে পরীক্ষার সময় থেকেই বাদী সমীর সাথে তার বিয়ে ও কাবিননামার দাবি করতে শুরু করেন। আর রবিবার যুক্তিতর্ক শুনানীর দিন আসামী পক্ষের বিজ্ঞ কৌঁসুলি যুক্তিতর্ক শুরু করলে মামলার বাদী তার প্রতি আক্রমণাত্মক হয়ে উচ্চস্বরে এবং হট্টগোল শুরু করেন।

মামলার আসামী পক্ষের আইনজীবী নাসির উদ্দিন কবীর বলেন, রবিবার যুক্তিতর্ক শুনানীকালে মামলার বাদী রুনা আক্তার ” একাধিকবার কর্কশ ভাষায় আমার ওপরও চড়াও হয়েছেন, শুনানীতে আমাকে বারবার বেগপেতে হয়েছে। এক পর্যায় সে বিচারককে হুমকি দিয়েছেন এই বলে যে, আসামীর সাথে তাকে বিয়ের ব্যবস্থা করে দিতে হবে, না হলে সে রায়ের দিন ট্রাইব্যুনালে সবার সামনে নিজেকে শেষ করে দিবে।

ট্রাইব্যুনারের পিপি আককাস সিকদার আরও বলেন, ট্রাইব্যুনালের বিচারককে শুধু মৌখিকভাবে নয় বাদী রুনু আক্তার একটি লিখিত দরখাস্তের মাধ্যমেও আসামির সাথে তার বিয়ে পড়িয়ে দেওয়ার মত উদ্ভোট দাবি করেছে। সেখানেও সে আসামী আলআমিনকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালের প্রতি চাপ সৃস্টি করেছে। আর তার অন্যথা হলে সে এবং তার আগের স্বামীর ঔরসজাত ছেলেসহ ট্রাইব্যুনালের সামনে আত্মহত্যা করার হুমকি দিয়েছে। এমনি বাদী রুনা আক্তার আমার ব্যক্তিগত চেম্বারে গিয়ে আমাকেও হুমকি দিয়ে বলেছে, আমি যদি আসামী আলআমিনকে স্বামী হিসেবে না পাই তাহলে আপনাদের কাউকে ছাড়বো না। আমার নিজের জীবন দিয়ে আপনাদের সবাইকে ফাঁসিয়ে দেবো।

মামলার বাদী, রুনু আক্তার বলেন, আমি ধর্ষণ মামলা করেছি আল আমিনকে স্বামী হিসেবে ফেরত পেতে। তাকে সাজা দিয়ে আমার কি লাভ? আমি যে কোনভাবে আলআমিনকে চাই।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন
নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা
ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি
ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)