সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি: ধর্ষণ মামলার আসামীর বিচার না চেয়ে অভিযুক্ত আসামীকে স্বামী হিসেবে পেতে গতকাল রবিবার ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল এবং বিষখেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন ধর্ষণ মামলার বাদী রুনু আক্তার (৩০)। মামলার যুক্তিতর্ক শুনানীকালে দুপুর সারে বারটার দিকে এ ঘটনা ঘটে। ট্রাইব্যুনালের বিচারক ( জেলা ও দায়রা জজ) শরীফ মোহাম্মদ সানাউল হক বাদীর হট্টগোলের মধ্যে অনেক কষ্টে কিছুটা নিবৃত্ত করে রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালের পিপি মো. আককাস সিকদার ও আসামী পক্ষের এডভোকেট মল্লিক মুহা. নাসির উদ্দিন কবীরের যুক্তিতর্ক গ্রহণ করেন। শুনানীচলাকালে বারবার বাদী হট্টগোল শুরু করলে ট্রাইব্যুনালের বিচারক, আইনজীবীগণ ও নারী পুলিশ সদস্যরা বার ডকে দাড়ানো বাদী রুনু আক্তারকে শান্ত করার চেস্টা করেন। বিচারক বলেন আপনি একটু ধৈর্য্য ধারণ করেন। বিচারে দোষী প্রমাণিত হলে আসামির সর্বোচ্চ শাস্তি ফাঁসিও হতে পারে, আবার সাজাও হতে পারে। এক পর্যায় রুনু আক্তার ট্রাইব্যুনালের বিচারককে বলেন আসামির সাজা হলে আমাকেও ফাঁসি দিতে হবে। আমি তার শাস্তি চাইনা , তাকে চাই। তার চাকরীও ফেরত চাই। ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক বলেন ‘ মা, আমরা তো আসামিকে বাধ্য করতে পারব না আপনাকে বিয়ে করার জন্য, তার অপরাধ প্রমাণ হলে তাকে শাস্তি দিতে পারবো।’ তাতে আরও ক্ষিপ্ত হয়ে আপনি কাজী ডেকে তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করেন।’ এরপর চিৎকার করে হুমকি দিয়ে বলেন, ‘স্যার আপনি যদি আসামী আলামিনের সাথে আমার বিয়ের ব্যবস্থা না করেন তাহলে আমি এ জীবন রাখবো না, বিষ খেয়ে আপনার সামনে আত্মহত্যা করবো।’
ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট মো. আককাস সিকদার জানান, রবিবার নারী ও শিশু মামলা নম্বর ১২৫/২৩ এর যুক্তিতর্ক শুনানীর জন্য দিন ধার্যছিল। এ মামলার বাদী রাজাপুর থানার জগন্নাথপুর গ্রামের রুহুল আমিনের মেয়ে এবং মনির হোসেনের সাবেক স্ত্রী রুনু আক্তার। আর আসামী রাজাপুর থানার সাবেক এএসআই এবং পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের মো. ইউনুচ মোল্লার ছেলে মো. আল - আমিন মোল্লা। ২০২০ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন ও মিথ্যা বিয়ের নাটক সাজিয়ে রুনু আক্তারেক এএসআই আল আমিন একাধিকবার ধর্ষণ করেছে এ অভিযোগে গত ১০ সেপ্টেম্বর ২০২৩ এ মামলা দায়ের করেন। প্গত ২৮ নভেম্বর ২০২৪ আসামী আল আমিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগ গঠন করে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ মামলায় বাদী, বাদীর নাবালক ছেলে মুবিন হোসেনসহ চারজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে দুজন সাক্ষী দেশে নাই মর্মে বাদী নিজেই ট্রাইব্যুনালে জানান এবং সাক্ষ্য সমাপ্ত করার নিবেদন করেন। সাক্ষীর পরোয়ানা তামিলকারী পুলিশও বাকী দুজন সাক্ষী বিষয়ে একই প্রতিবেদন দাখিল করেন। এরপর সাক্ষ্যগ্রহণ শেষে আসমীকে পরীক্ষার সময় থেকেই বাদী সমীর সাথে তার বিয়ে ও কাবিননামার দাবি করতে শুরু করেন। আর রবিবার যুক্তিতর্ক শুনানীর দিন আসামী পক্ষের বিজ্ঞ কৌঁসুলি যুক্তিতর্ক শুরু করলে মামলার বাদী তার প্রতি আক্রমণাত্মক হয়ে উচ্চস্বরে এবং হট্টগোল শুরু করেন।
মামলার আসামী পক্ষের আইনজীবী নাসির উদ্দিন কবীর বলেন, রবিবার যুক্তিতর্ক শুনানীকালে মামলার বাদী রুনা আক্তার ” একাধিকবার কর্কশ ভাষায় আমার ওপরও চড়াও হয়েছেন, শুনানীতে আমাকে বারবার বেগপেতে হয়েছে। এক পর্যায় সে বিচারককে হুমকি দিয়েছেন এই বলে যে, আসামীর সাথে তাকে বিয়ের ব্যবস্থা করে দিতে হবে, না হলে সে রায়ের দিন ট্রাইব্যুনালে সবার সামনে নিজেকে শেষ করে দিবে।
ট্রাইব্যুনারের পিপি আককাস সিকদার আরও বলেন, ট্রাইব্যুনালের বিচারককে শুধু মৌখিকভাবে নয় বাদী রুনু আক্তার একটি লিখিত দরখাস্তের মাধ্যমেও আসামির সাথে তার বিয়ে পড়িয়ে দেওয়ার মত উদ্ভোট দাবি করেছে। সেখানেও সে আসামী আলআমিনকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালের প্রতি চাপ সৃস্টি করেছে। আর তার অন্যথা হলে সে এবং তার আগের স্বামীর ঔরসজাত ছেলেসহ ট্রাইব্যুনালের সামনে আত্মহত্যা করার হুমকি দিয়েছে। এমনি বাদী রুনা আক্তার আমার ব্যক্তিগত চেম্বারে গিয়ে আমাকেও হুমকি দিয়ে বলেছে, আমি যদি আসামী আলআমিনকে স্বামী হিসেবে না পাই তাহলে আপনাদের কাউকে ছাড়বো না। আমার নিজের জীবন দিয়ে আপনাদের সবাইকে ফাঁসিয়ে দেবো।
মামলার বাদী, রুনু আক্তার বলেন, আমি ধর্ষণ মামলা করেছি আল আমিনকে স্বামী হিসেবে ফেরত পেতে। তাকে সাজা দিয়ে আমার কি লাভ? আমি যে কোনভাবে আলআমিনকে চাই।





বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়