মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি
বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের উত্তর বাউকাঠী গ্রাম থেকে রিমা আক্তার আনুমানিক বয়স (৩০) নামের এক গৃহবধু নিখোঁজ হয়েছেন। গত ৩০ ডিসেম্বর ২০২৫ ভোরে ফজরের নামাজের সময় তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ রিমা আক্তার উত্তর বাউকাঠী গ্রামের আক্কাস হাওলাদারের মেয়ে। তাঁর মায়ের নাম হোসনেয়ারা বেগম। পরিবার সূত্রে জানা গেছে, গত ১১ ডিসেম্বর ২০২৫ স্বামী মজলু তালুকদার ও তাঁদের দুই কন্যাসন্তানকে নিয়ে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন। কয়েক দিন অবস্থানের পর ৩০ ডিসেম্বর ২০২৫ ভোরে নিজের ব্যবহৃত একটি বোরকা নিয়ে তিনি বাড়ি থেকে চলে যান।
রিমা আক্তারের ব্যবহৃত দুটি মোবাইল নম্বর (০১৩০৪২৮১৪৮৩ ও ০১৮৩৩০৫৮০২৫) বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে। তাঁর মা হোসনেয়ারা বেগম ও স্বামী মজলু তালুকদার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাননি। এদিকে দুই শিশু কন্যা মায়ের অপেক্ষায় দিন কাটাচ্ছে।
এ ঘটনায় গত ৩১ ডিসেম্বর ২০২৫ ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর: ১৪০৯।
নিখোঁজ রিমা আক্তারের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন তাঁর স্বামী মজলু তালুকদার। যদি কোনো ব্যক্তি তাঁর খোঁজ পেয়ে থাকেন ০১৭১৮০০২৫৭৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন পরিবার।





ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
ঝালকাঠিতে মহান মে দিবস পালিত
বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০
ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত
ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ
ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার