বুধবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঢাকা » ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
আজ বুধবার বিকাল তিনটায় তেজগাঁওয়ের নাবিস্কো থেকে ঢাকা ১২আসনে জননেতা সাইফুল হকের নির্বাচনী গণসংযোগ ও প্রচার মিছিল শুরু হয়।তিনি বলেন, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথের দীর্ঘ সংগ্রাম থেকে তিনি এবার নির্বাচনী সংগ্রামে অবতীর্ণ হয়েছেন। এই সংগ্রামেও তিনি বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন এবং বলেন এই আসনে এবার মানুষ নাগরিক সেবা নিশ্চিত এবং সন্ত্রাস, চাঁদাবাজী, জুলুম ও মাদকের বিরুদ্ধে কোদাল মার্কাকে বিজয়ী করবেন।
সমাবেশের পর নাবিস্কো মোড় থেকে লিচুবাগান হয়ে নাখালপাড়া রেলগেট হয়ে ১২নং গলি হয়ে প্রাইমারি স্কুল হয়ে আরজতপাড়া নামিরা হোটেল পর্যন্ত প্রচার মিছিল ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই গণসংযোগে জননেতা সাইফুল হক জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে বলেন ভোট আপনার আমানত, অধিকার। ঢাকা ১২ তে কোদাল প্রতীকেকে বিজয়ী করে ভোটের মর্যাদা ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন,দমন-পীড়ন নয়, গণতন্ত্র চাই, লুটপাট নয়, জনগণের অধিকার চাই।তিনি বলেন, কোদাল মার্কা মানে মেহনতি মানুষের প্রতীক,কোদাল মার্কা মানে সংগ্রাম ও অধিকার আদায়ের শপথ। তিনি বলেন, আসুন,
একসাথে রুখে দাঁড়াই। চলুন, কোদাল মার্কায় ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার, ইঞ্জিনিয়ার মিরাজুল হায়দার আরজু প্রমুখ।





বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন