শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক
সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক

---গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: আইনজীবী পরিচয়ে প্রতারণার অভিযোগ আইনজীবী পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ভুয়া আইনজীবীকে আটক করেছে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি। সোমবার ২ ফেব্রুয়ারি দুপুরে ঝালকাঠি জেলা জজ আদালত চত্বর থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মনজুরুল আলম। তিনি ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বেরপাশা গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে।
জানা গেছে, মনজুরুল আলম দীর্ঘদিন ধরে নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছিলেন। আদালতে মামলা পরিচালনা, জামিন করিয়ে দেওয়া ও বিভিন্ন আইনি সহায়তার আশ্বাস দিয়ে তিনি প্রতারণা করতেন। সোমবার দুপুরে এক ভুক্তভোগী নারী ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কাছে অভিযোগ করলে তাকে আটক করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কোনো বৈধ সনদ বা বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধন সংক্রান্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
ভুক্তভোগী মাকসুদা বেগম জানান, একটি চেক জালিয়াতি মামলার প্রতিটি হাজিরায় তার কাছ থেকে ৫ থেকে ৭ হাজার টাকা করে নেওয়া হয়েছে। এভাবে বিভিন্ন সময়ে প্রায় দুই লাখ টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন অভিযুক্ত ব্যক্তি।
ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, আটক ব্যক্তির কোনো আইনবিষয়ক সনদ নেই। তিনি শুধুমাত্র মাধ্যমিক পাস হয়েও আইনজীবী পরিচয়ে মামলা পরিচালনা করতেন। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগেও ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর (বলাই বাড়ি) এলাকায় একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগে তাকে আটক করা হয়েছিল।

মাদক মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

ঝালকাঠি :: ঝালকাঠিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. মাইনুল ইসলাম ফয়সালকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে আরেক ধারার অপরাধে তাকে পৃথক দণ্ড দেওয়া হয়েছে।

সোমবার ২ ফেব্রুয়ারি ঝালকাঠির সিনিয়র দায়রা জজ মো. মতিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

রায়ে উল্লেখ করা হয়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ৮ এর (গ) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে উক্ত ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া একই আইনের ৩৩ এর (ক) ধারায় আনা অভিযোগও সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এ অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আদালত নির্দেশ দেন, উভয় সাজা একত্রে চলবে।

রায়ে আরও বলা হয়, দণ্ডপ্রাপ্ত আসামি মো. মাইনুল ইসলাম ফয়সালের এই মামলায় হাজতবাসকালীন সময় প্রদত্ত সাজার মেয়াদ থেকে বাদ যাবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, মামলার সাক্ষ্যপ্রমাণ ও উপস্থাপিত আলামত পর্যালোচনা শেষে আদালত এ রায় প্রদান করেন।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)