মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে রাঙামাটির কাপ্তাই পানি উন্নয়ন বোর্ড ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারীবৃন্দের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সকাল ১১ টায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ও পানি উন্নয়ন বোর্ড এর মূল ফটকের সামনে কাপ্তাই সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক জাতীয় পে কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন এক দফা এক দাবী ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে ঘোষিত কর্মসূচির অনুষ্ঠিত মানববন্ধনে
সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন( সিবিএ) কাপ্তাই শাখার সভাপতি মো. বেলাল হোসেন।
সংগঠনটির সহ সভাপতি কবিরুল ইসলাম এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, যুব বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম , কেন্দ্রীয় যুব কমিটির সহ সভাপতি মো. দিদার হোসেন, মো. মোশাররফ হোসেন, মো.তোফাজ্জল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পানি উন্নয়ন বোর্ডের শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন।





সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান