শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩০ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » নওগাঁ » বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
প্রথম পাতা » নওগাঁ » বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
শুক্রবার ● ৩০ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: ‘কারিগরি শিক্ষা নিলে,দেশ বিদেশে কর্ম মিলে-একটায় লক্ষ, হতে হবে দক্ষ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গুণগত শিক্ষা বিস্তারে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি, এইচএসসি-বিএমটি শিক্ষাক্রমের পরীক্ষা পদ্ধতি, নম্বর বন্টন, ভবিষ্যৎ সম্ভাবনা-কর্মপরিধি ও সফলতা বিষয়ে নওগাঁ আত্রাই উপজেলার ডিজিটাল শিক্ষাপ্রতিষ্ঠান বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক-মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহশপতিবার ২৯ জানুয়ারী বেলা ১২টায় কলেজ মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক মো. আবু রেজার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।
অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের কলেজে নিয়মিত উপস্থিত হয়ে, ক্লাশ টেস্ট,কুইজ টেস্ট,অ্যাসাইমেন্ট,ব্যবহারিক পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষায় অংশ গ্রহণ করে ধারাবাহিক মূল্যায়নের শতকরা ৪০ ভাগ নম্বর অর্জন তথা গুণগত কারিগরি শিক্ষা গ্রহণে সহায়তা করার জন্য অভিভাবকদের প্রতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
সমাবেশে অভিভাবক ও সুধিজনদের পক্ষ থেকে রওশন আলী সরদার, লিপু সরদার, সিদ্দিকুর রহমান,আব্দুস সামাদ,মোছা.রোখসানা খাতুন,মাহামুদা আক্তার মিনি,কলেজের প্রভাষক মো. জাকিরুল ইসলাম, মো. মামুনুর রশিদ, মো. ইদ্রিস আলী প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজেকে একটি মানসম্মত ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলার জন্য পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে,মেধা ও মনন দুটোই সুন্দরভাবে বিকশিত করতে নিয়মিত অ্যানুয়াল স্পোর্টস, সাংস্কৃতিক অনুষ্ঠান, শারীরিক কসরত, রোভার স্কাউটিংসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রম নিয়মিত আয়োজন করার আহবান জানান।
শেষে অভিভাবকদের সম্মানে ও সকল শিক্ষার্থী,শিক্ষক কর্মচারি এবং সুধিজনদের অংশ গ্রহনে প্রীতি ভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ২০১৬ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোজেক্টের মাধ্যমে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নওগাঁর জেলা প্রশাসন কর্তৃক পুরষ্কৃত হয় এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ ও ২০২৬ এ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) নির্বাচিত হয় আর এই কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ ও ২০২৩ এ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) এবং ২০২৪ ও ২০২৬সালে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নির্বাচিত হয়েছেন ।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)