শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রমেল চাকমা হত্যার তদন্ত করবে মানবাধিকার কমিশন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রমেল চাকমা হত্যার তদন্ত করবে মানবাধিকার কমিশন
মঙ্গলবার ● ২৫ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রমেল চাকমা হত্যার তদন্ত করবে মানবাধিকার কমিশন

---অনলাইন ডেস্ক :: রাঙামাটির কলেজ শিক্ষার্থী রমেল চাকমা হত্যার ঘটনার তদন্ত করবে জাতীয় মানবাধিকার কমিশন। গত সোমবার গণমাধ্যমে মানবাধিকার কমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ হত্যার তদন্তে কমিশন একটি তথ্যানুসন্ধান কমিটি করেছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এই কমিটি এ ঘটনার তদন্ত প্রতিবেদন দেবে।

পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ও নানিয়ারচর কলেজের এইচএসসি পরীক্ষার্থী রমেল চাকমা ১৯ এপ্রিল মারা যান।
মানবাধিকার কমিশনের বিজ্ঞপ্তিতে কমিশনে করা রমেলের বাবার অভিযোগ উদ্ধৃত করে বলা হয়, রমেল ৫ এপ্রিল রাঙামাটির নানিয়ারচর বাজারে বাজার করতে গেলে উপজেলা কার্যালয়ের দিকে যাওয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রমেলকে ধরে নিয়ে যান এবং অমানবিক নির্যাতন চালান। এতে রমেল অজ্ঞান হয়ে পড়েন এবং তাঁর অবস্থা শোচনীয় দেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে তাঁকে না রাখলে রমেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১৯ এপ্রিল রমেল মৃত্যুবরণ করেন।
বিজ্ঞপ্তিতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ‘একজন নিরপরাধ মানুষকে অমানবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা মানবাধিকারের চরম লঙ্ঘন। ঘটনাটির সত্যতা পাওয়া গেলে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য কমিশন যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্ছিতা চাকমাকে আহ্বায়ক করে তিন সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুজন সদস্য হলেন কমিশনের উপপরিচালক (অভিযোগ ও তদন্ত) এবং রাঙামাটি জেলা প্রশাসনের একজন প্রতিনিধি।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশন (সিএইচটি কমিশন) রমেল চাকমাকে আটকের পরে নির্যাতনের কারণে মৃত্যুর ঘটনায় বিচারিক তদন্ত কমিটি গঠন ও অপরাধীদের শাস্তিসহ ন্যায়বিচারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে। সিএইচটি কমিশনের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। ওই চিঠিতে স্বাক্ষর করেন কমিশনের দুই কো-চেয়ারপারসন সুলতানা কামাল এবং এলসা স্টামাতোপৌলৌ। সূত্র:প্রথম আলো।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪  অফিস  চলছে ১ বন কর্মকর্তা  দিয়ে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ

আর্কাইভ