বুধবার ● ২৬ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সংস্কৃতিমন্ত্রী পতিসর পরিদর্শন
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সংস্কৃতিমন্ত্রী পতিসর পরিদর্শন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (১৩ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৭মি.) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত নওগাঁর আত্রাইয়ের পতিসরে চলছে সাজসাজ রব। আগামী ২৫ বৈশাখ (৮ মে) পতিসরে কবির জন্মানুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি এড. আব্দুল হামিদ। তার আগমনকে কেন্দ্র করে গতকাল বুধবার পতিসর পরিদর্শনে এসেছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি ২৬ এপ্রিল বুধবার বেলা ১১ টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে পতিসরে আসেন।
এ সময় তার সাথে ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. মো. ইব্রাহিম হোসেন ও প্রত্মতত্ব অধিদপ্তরের পরিচালক আলতাফ হোসেন। মন্ত্রী আসাদুজ্জামান নূর পতিসরে
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থানগুলো ঘুরে ঘুরে দেখেন এবং রাষ্ট্রপতির আগমন বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় অনুষ্ঠানে নওগাঁর জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান, নওগাঁ জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।





আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব
আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি