শিরোনাম:
●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটি, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৬ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বীজ ব্যবসায়ীর প্রতারণা : আত্রাইয়ে ২০ বিঘা জমিতে ধানের বদলে চিটা
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বীজ ব্যবসায়ীর প্রতারণা : আত্রাইয়ে ২০ বিঘা জমিতে ধানের বদলে চিটা
বুধবার ● ২৬ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বীজ ব্যবসায়ীর প্রতারণা : আত্রাইয়ে ২০ বিঘা জমিতে ধানের বদলে চিটা

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (১৩ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫১মি.) নওগাঁর আত্রাই উপজেলার দর্শনগ্রামের কৃষক প্রিন্স মাহমুদ বাজারের এক বিক্রেতার কাছ থেকে বোরো ধানের বীজ কিনে তা ১২বিঘা জমিতে রোপন করেছিলেন তিন মাস আগে। সঠিকভাবে পরিচর্যাও করেছেন তিনি। সময়মতো ধানগাছগুলোর শিষও বের হয়। কিন্তু শিষের ধানগুলোর দানা শক্ত না হয়ে আস্তে আস্তে বেশির ভাগ ধানই চিটা হয়ে যায়।

এতে ওই এলাকার কৃষকরা ধানের বদলে চিটা হওয়ায় সর্বশান্ত হয়ে গেছেন। তারা সরকারের কাছে এর ক্ষতিপূরন চান এবং সেই সঙ্গে প্রতারক কোম্পানি ও ডিলারের দৃষ্টান্তর মূলক শাস্তি দাবী করেন।
প্রিন্স মাহমুদ অভিযোগ করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, তিনি নাটোরের সিংড়া সদর বাজার থেকে মেসার্স আল-আমিন নামের একটি দোকান থেকে জিরা ধানের বীজ চেয়েছিলেন। তাঁকে তখন অধিক উৎপাদনের কথা বলে গাজীপুর সিড লিমিটেড কোম্পানির তাজ জিরা নামের ধান বীজ দেওয়া হয়। প্রতি কেজি ৩০০ টাকা দরে দুই কেজি ওজনের ২৭ ব্যাগ বীজ কিনেন তিনি। কিন্তু তাঁকে ভেজাল বীজ দেওয়া হয়। আল-আমিন নামের এক ব্যক্তি ওই দোকানের মালিক। তিনি গাজীপুর সিড লিমিটেড কোম্পানির ডিলার বলে দাবি করেন। বর্তমানে ওই ডিলার পলাতক রয়েছেন। প্রতিদিনই ভুক্তভোগী কৃষকরা ডিলারের দোকানে আসে বলে জানান স্থানীয়রা।
তিনি আরো বলেন, ওই বীজের চারা লাগানো ১২ বিঘা জমির প্রায় ৯৫ শতাংশ ধান চিটা হয়ে গেছে। ১২ বিঘা জমিতে প্রায় ২৫০ মণ ধান পাওয়ার কথা থাকলেও এখন ২০ মণ ধানও হবে না। এতে সেচ খরচসহ তাঁর প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
প্রিন্স মাহমুদ একা নন আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের নন্দীগ্রাম ও ইসলামপুর গ্রামের আরও অন্তত ৩০ জন কৃষক তাঁর মতো প্রতারণার শিকার হয়েছেন। অধিক উৎপাদনের লোভে বাজারে দৃষ্টিনন্দন মোড়কে হাইব্রিড জাতের ধান বীজ কিনে তা রোপন করে এখন হা-হুতাশ করছেন ওই সমস্ত কৃষক।
২৬ এপ্রিল বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত কৃষকদের বোরো ক্ষেতের ধান দূর থেকে দেখে সব ধান পেকে গেছে। কিন্তু কাছে যেতেই দেখা যায় প্রায় সব ধান চিটা। ধানের শিষগুলো হাতে নিয়ে দেখা যায় প্রতিটি ধান গাছের থোড়ে প্রায় ৯০ শতাংশ ধানই চিটা। অথচ ওই সমস্ত খেতের পাশেই অন্য কৃষকদের ধান ভালো রয়েছে। তাঁদের খেতে ধানের দানা শক্ত হয়ে গেছে। ধানের ভারে শিষগুলো হেলে পড়েছে।
দর্শনগ্রামের মনসুর আহমেদ, কাওছার আলী ও আব্দুর রাজ্জাকসহ ছয়-সাতজন কৃষক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বাজার থেকে বীজ কিনে তাঁরা প্রতারিত হয়েছেন। জমি তৈরি, নিড়ানি ও সার-কিটনাশকসহ প্রতি বিঘা জমিতে প্রায় ১৭ হাজার টাকা খরচ হয়েছে। এখন খেতে যে ধান হয়েছে তাতে লাভ তো দূরের কথা খরচের অর্ধেক টাকাও উঠবে না।
---ভুক্তভোগী বর্গাচাষি আব্দুর রাজ্জাক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, তিনি এক বিঘা জমি বর্গা নিয়ে বাজার থেকে বীজ কিনে তা রোপন করেছিলেন। কিন্তু এখন তাঁর এক বিঘা জমির ধান চিটা হয়ে গেছে। বীজ ভেজাল হওয়ায় তাঁর সব কষ্ট পানিতে গেছে।
আল আমিন ট্রেডার্স এর ডিলার মো. আমিনুল ইসলাম মুঠোফোনে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আমার কোম্পানি ওই সব জমির ধানের নমুনা পরীক্ষা করার জন্য নিয়ে গেছে। যদি বীজের কারণে এই সমস্যা হয় তাহলে কৃষকদেরকে ক্ষতিপূরণ দিতে হবে।
আত্রাই উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল মৃধা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ‘কৃষি বিভাগের নজর এড়িয়ে অনেকেই বাজারে দৃষ্টিনন্দন মোড়কে বিভিন্ন জাতের বীজ বাজারজাত করছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা সুনিদিষ্টভাবে অভিযোগ করলে ওই সমস্ত বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে।’
উপজেলা কৃষি অফিসার কেএম কাউছার হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, যেহেতু ডিলার আমার উপজেলার বাইরের তাই তাকে আটক করে এই সব ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরন আদায়ের কার্যক্রম অব্যাহত রেখেছি। আর আগামীতে সরকারি কোন বরাদ্দ এলে এই সব ক্ষতিগ্রস্থ কৃষকদেরকে প্রদান করে চেষ্টা করবো তাদের অপূরনীয় লোকসান কিছুটা পূরণের জন্য।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সত্যব্রত সাহা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সরেজমিনে আমরা কৃষকের জমির ধান পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো। আর ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরনের জন্য কৃষি মন্ত্রণালয়ে লিখিত আবেদন করবো।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)