শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ মে ২০২৪
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
শনিবার ● ২৫ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের

--- ঢাকা :: “সকল শিশুই মূল্যবান,করবে দেশের উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ওয়াই মুভস প্রকল্পের অধীনে এনসিটিএফ (ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স) এর চাইল্ড পার্লামেন্টের ২৩ তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে গুলশান ১ লেকশোর হাইটসে যুব নেতৃত্বাধীন সংগঠন ইয়েস বাংলাদেশ এর কারিগরি সহায়তায় ২৩ তম চাইল্ড পার্লামেন্টের অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে স্পিকারের দায়িত্ব পালন করেন প্রপা মজুমদার, স্পিকার চাইল্ড পার্লামেন্ট।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ সামসুল হক টুকু, এমপি। শিশুদের সুরক্ষা বিষয়ক আলোচনায় তিনি বলেন, “এ বিষয়ে সরকারের সচেতনতার কোনো অভাব নেই। সুরক্ষার জন্য আমরা পরিবারকে ভাতা দিচ্ছি, শিশুর পরিচর্যার জন্য সরকার সহযোগিতা করছে। তবে অভিভাবকদের সচেতন হতে হবে। নৈতিক শিক্ষায় যেন শিক্ষিত হয়। ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলার এবং শরীর চর্চার সুযোগ দিতে হবে। বাল্যবিবাহ রোধ করতে, এলাকাভিত্তিক পার্লামেন্ট এর আয়োজন করতে পারেন, সেখানে সকল শিক্ষক, প্রতিনিধিদের নিয়ে এ বিষয়ে সচেতনতা বাড়াতে পারেন।”
অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ডিরেক্টর (প্রোগ্রাম ম্যানেজমেন্ট এন্ড ইমপ্লিমেন্টেশন) আফরোজ মহল। এনসিটিএফ চাইল্ড পার্লামেন্টের ডেপুটি স্পিকার ডিকে দিব্বা মনি, প্যানেল ডেপুটি স্পিকার মাইশা আহমেদ, আরিয়ান আহমেদ বিজয়, সুমি আক্তার, এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়িতা দত্ত কথা, সাধারণ সম্পাদক ফাহিম জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
২০০৮ সাল থেকে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সেভ দ্যা চিল্ড্রেন ইন বাংলাদেশ ৬৪টি জেলায় এনসিটিএফ শিশুদের নিয়ে শিশু অধিকার বিষয়ক কাজ করে আসছে। এবছর চাইল্ড পার্লামেন্টের কোর কমিটির সদস্যরা ২৩ তম অধিবেশনের পূর্বে বিশেষ অঞ্চলের শিশুদের আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা স্বাস্থ্য এবং শিশু অধিকার সার্বিক পরিস্থিতি বিষয়ক চাইল্ড পার্লামেন্ট জরিপ ২০২৪ পরিচালনা করেন।
২৩ তম চাইল্ড পার্লামেন্টের মাধ্যমে চাইল্ড পার্লামেন্ট সদস্যরা বাংলাদেশ সরকারের ভিশন-২০২১ বা ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়নে শিশুদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণের দাম কমানো, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের জন্য শিক্ষা খাতে বাজেট প্রণয়ন,শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এর ব্যবস্থা করা, প্রান্তিক অঞ্চলের শিশুদের জীবন মান উন্নয়নের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা করা, প্রত্যন্ত এলাকার স্কুল গুলোতে মাল্টিমিডিয়া, ল্যাপটপ ও প্রিন্টিং এর ব্যবস্হা করা, কৈশর বান্ধব স্বাস্থ্যসেবা কর্ণার এর সময় সুচির পরিবর্তন করা, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় কিশোর-কিশোরী কর্নার স্থাপন, ভ্রাম্যমান ল্যাব/ইন্টারনেট সুবিধা পয়েন্ট চালু করা, জেলা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যন্ত্রপাতি ক্রয় ও মেরামত বাবদ বরাদ্দ প্রদান, শিশু ওয়ার্ডে বেড এবং ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি করা, নারী ও শিশু নির্যাতন বন্ধে জাতীয় হেল্পলাইন নম্বর ১০৯ এর সেবার মান ও পরিধি বাড়াতে জনবল বৃদ্ধি, পাঠ্য বইতে সাইবার বুলিং এর পাঠ অন্তর্ভুক্তকরণ, বাল্যবিবাহ বিরোধী আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে সুপারিশ করেছেন। উত্থাপিত সুপারিশ সমুহের প্রেক্ষিতে ডেপুটি স্পিকার মহোদয় নিম্নোক্ত প্রতিশ্রুতি সমূহ ব্যক্ত করেছেন যে আসন্ন বাজেট ২০২৪-২৫ অর্থবছরে শিক্ষা ও স্বাস্থ্য খাত এ বাজেট বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবেন।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)