শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা

--- মো. মাইনউদ্দিন :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে খাগড়াছড়ি থেকে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট (LEDP)এর ডিজিটাল মার্কেটিং এর প্রশিক্ষণ নিয়ে বর্তমানে বিদেশী ক্লায়েন্ট এর কাজ করে সুমন কান্তি দাশের মাসে আয় ৮ লাখ টাকা। সুমন পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি জেলার পৌর শহরের ৭ নং ওয়ার্ড’র আনন্দনগর এলাকার বাসিন্দা।
সুমন কম্পিউটার অপারেটর হিসেবে ফটোকপি দোকানে কাজ করতেন। এর মধ্যে কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর অবস্থা খারাপ হয়ে পরেছিলো। তখন সারাদিনে ১০ থেকে ১২ ঘন্টা কাজ করার পর প্রতি মাসে ১৫ হাজার টাকা ইনকাম করেছেন। অনেক কষ্টে দিন অতিবাহিত হচ্ছিলো। সেই সুমন কান্তি দাশ এখন ঘরে বসেই মাসে গড়ে আয় করেন প্রায় ৮ হাজার মার্কিন ডলার। টাকার হিসাবে তা ৮ লাখ টাকার বেশি।
গত ২০২১ সালে রাজধানীতে অনুষ্ঠিত বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি । এছাড়াও ২০২৩ সালে এলইডিপি এর পক্ষ থেকে সেরা ফ্রিল্যান্সার হিসেবে স্বীকৃতি পান এবং ২০২৪ সালে আইটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সফল ফ্রিল্যান্সার ও সফল আইটি প্রশিক্ষক হিসেবে সম্মাননা পেয়েছেন।
সফল ফ্রিল্যান্সার সুমন কান্তি দাশের সঙ্গে বিস্তারিত কথা হলে তিনি জানান, কীভাবে একজন সফল মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করার কারণে ফ্রিল্যান্সিং এর বিষয়ে অনেক শুনতাম কিন্তু কোনোদিন ভালো কোনো সুযোগ এর কথা জানতে পারিনি । আমার ইচ্ছা ছিল কিন্তু আমি জানতাম না কি করে সঠিক ভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে হয়। অনেক কিছু করার ইচ্ছে ছিল, অনেক স্বপ্ন ছিলো, জীবনে ভালো কিছু করার জেদ ছিলো কিন্তু সঠিক কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না ।
আমার বন্ধু একদিন আমাকে LEDP এর কোর্স এর বিষয়টি জানালো। আমি জানতে পারলাম সরকার বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্স দিচ্ছে।
এরপর আমি ২০২০ সালে LEDP তে ডিজিটাল মার্কেটিং এ আবেদন করি। পরীক্ষা দেয়ার পর আমি নির্বাচিত হই। ডিজিটাল মার্কেটিং কোর্স করা শুরু করি।
আমি কোর্স শুরু করার এক মাসের মধ্যে অনলাইন মার্কেটপ্লেস Upwork থেকে কাজ পেয়ে ইনকাম করা শুরু করি। এখন পর্যন্ত আমার মোট আয় ৯৫,০০০ (পঁচানব্বই হাজার) ডলার এর বেশি। এখন প্রতি মাসে আমি ৭০০০ থেকে ৮০০০ ডলার ইনকাম করি। আমি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া , যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের কাজ করে থাকি।
এখন আমার একটি অনলাইন ফ্রিল্যান্সিং কোম্পানি আছে । আমি নিজে কাজ করার পাশাপাশি Lot 9, LEDP, আমার ব্যাচ, আর নতুন ফ্রিল্যান্সারদের কাজ করতে দিই এবং নতুনদের ফ্রিল্যান্সিং এর প্রশিক্ষণ দিই। দেশের প্রতি দায়বদ্ধতা থেকে এই কাজগুলো আমি বিনামূল্যে করি।
আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো শিক্ষিত বেকার তরুণ তরুণীদের দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলা। আমি একজন দক্ষ উদ্যোক্তা হয়ে দেশের সেবায় কাজ করতে চাই সেজন্য সরকারের আইসিটি ডিভিশনের মাধ্যমে উদ্যোক্তা তৈরীর প্রশিক্ষণ কামনা করছি । LEDP কোর্স করে এখন আমি স্বাবলম্বী। আমি আর্থিকভাবে সচ্ছল।
তিনি বলেন ইচ্ছে, চেষ্টা, ধৈর্য্য আর LEDP এর মত সঠিক দিক নির্দেশনা থাকলে যে কেউ ফ্রিল্যান্সিং করে সফল হতে পারে। LEDP কোর্স করে অনেকে সফল হয়েছে।
পার্বত্য অঞ্চল দুর্গম হওয়ায়, পার্বত্য চট্টগ্রাম তথা খাগড়াছড়ি পার্বত্য জেলার শিক্ষিত বেকার যুবক-যুবতীরা আইটি ও ফ্রিল্যান্সিং বিষয়ক বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমার সর্বপ্রথম ইচ্ছা খাগড়াছড়ি পার্বত্য জেলা ও পার্বত্য চট্টগ্রাম এর শিক্ষিত বেকার যুবক-যুবতীদের বিনামূল্যে আইটি ও ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ,পরামর্শ এবং সঠিক দিকনির্দেশনা প্রদান করে আত্মনির্ভরশীল করা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করা।
সকলে আশীর্বাদ করবেন আমি যেন একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)