বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বেতবুনিয়ায় অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার
বেতবুনিয়ায় অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া মডেল ইউপির প্রত্যন্ত পাহাড়ী এলাকা লুঙ্গি পাড়া হতে কাউখালী থানা পুলিশ ১০ জুলাই বৃহস্পতিবার সকালে এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছেন বলে জানা যায়।
কাউখালী থানা সুত্রে জানা যায়, উপজেলার বেতবুনিয়া মডেল ইউপির প্রত্যন্ত পাহাড়ি এলাকার লুঙিপাড়ার গভীর জঙ্গলে স্থানীয় লোকজন এক অজ্ঞাত যুবকের লাশ আনুমানিক বয়স (৪০)পড়ে থাকতে দেখে কাউখালী থানা পুলিশকে জানান।
খবর পেয়ে বেতবুনিয়া পুলিশ ফাড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বেতবুনিয়া পুলিশ ফাড়িতে নিয়ে আসেন ব’লে জানা যায়।
এ ব্যাপারে কাউখালী থানার ওসি মোঃ সাইফুল ইসলাম সোহাগ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ ফাড়িতে নিয়ে আসি এবং পরে মৃতদেহের পরিচয় জানা যায়।
মৃতের নাম মোঃ দিদার আলম প্রকাশ রিংকু (৪০), পিতা মৃত জাহাঙীর আলম,সাং কদলপুর, রাউজান, চট্টগ্রাম বলে তিনি জানান এবং সুরতহাল রিপোর্ট শেষে মৃতদেহটি পোস্টমর্টের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।





বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল
এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩
‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর