বুধবার ● ৯ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে ছাত্রদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সম্পন্ন
চুয়েটে ছাত্রদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সম্পন্ন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কবি কাজী নজরুল ইসলাম হলের উদ্যোগে “নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৫” সম্পন্ন হয়েছে। গত ০৭ জুলাই ২০২৫ রাত ৮টায় কবি কাজী নজরুল ইসলাম হলের টিভি রুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া ।
বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম। সভাপতিত্ব করেন কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. রিয়াজ আক্তার মল্লিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রভোস্ট মো. সামিউন বাসির।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের ২২ ব্যাচের ছাত্র হামিম ইবনে হাসান ও ইইই বিভাগের ২২ ব্যাচের ছাত্র জাবেদুল ইসলাম।
উল্লেখ্য, কবি কাজী নজরুল ইসলাম হলের উদ্যোগে “নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৫” অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ থেকে ১৫৪ জন ছাত্রকে বিদায় দেওয়া হয় এবং নতুন ছাত্রদের বরণ করে নেওয়া হয়। হলের দুই প্রাক্তন ছাত্রকে সম্মাননা প্রদান করা হয় যারা চুয়েটে প্রভাষক হিসেবে যোগদান করেছেন।
এছাড়া অন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর বিভিন্ন ইভেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। গত এক বছরে ডাইনিং ম্যানেজারদের মাঝেও পুরষ্কার বিতরণ করা হয়।





মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল