শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
রাঙামাটি, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০
প্রথম পাতা » চট্টগ্রাম » দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০
শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০

--- মিরসরাই প্রতিনিধি :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একটি সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাস৷ এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে মার্চেন্ট নেভী সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার ৮ জানুয়ারি দিবাগত রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তর বাইপাস ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে৷
দুর্ঘটনায় নিহতরা হলেন, মিরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার নুর আলমের ছেলে নাফিজ আহমেদ অয়ন (১৬), চট্টগ্রামের চান্দগাঁওয়ের মো. হেলালের মেয়ে ছাবিতুন নাহার (২৫) ও গাইবান্ধার ফুলছড়ি থানার মৃত নয়া বেপারির ছেলে মিন্টু মিয়া (৪৫)।

এদের মধ্যে নিহত নাফিজ আহমেদ অয়ন মার্চেন্ট নেভী সদস্য বলে জানা গেছে। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায় নি।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধ্য রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় মহাসড়কে গাছ বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একই লেনে আসা সেন্টমার্টিন পরিবহনের ডাবল টেকারের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা গাছ বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে তিনজন গাড়ির ভেতরে ছিটকে পড়ে মাথা এবং শরীরে বিভিন্নস্থানে গুরুতর আঘাত পান। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক বোরহান উদ্দিন। তিনি বলেন, সড়কে দাঁড়িয়ে থাকা গাছ বোঝাই ট্রাকের পেছনে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)