শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০
মিরসরাই প্রতিনিধি :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একটি সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাস৷ এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে মার্চেন্ট নেভী সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।
বৃহস্পতিবার ৮ জানুয়ারি দিবাগত রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তর বাইপাস ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে৷
দুর্ঘটনায় নিহতরা হলেন, মিরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার নুর আলমের ছেলে নাফিজ আহমেদ অয়ন (১৬), চট্টগ্রামের চান্দগাঁওয়ের মো. হেলালের মেয়ে ছাবিতুন নাহার (২৫) ও গাইবান্ধার ফুলছড়ি থানার মৃত নয়া বেপারির ছেলে মিন্টু মিয়া (৪৫)।
এদের মধ্যে নিহত নাফিজ আহমেদ অয়ন মার্চেন্ট নেভী সদস্য বলে জানা গেছে। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায় নি।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধ্য রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় মহাসড়কে গাছ বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একই লেনে আসা সেন্টমার্টিন পরিবহনের ডাবল টেকারের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা গাছ বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে তিনজন গাড়ির ভেতরে ছিটকে পড়ে মাথা এবং শরীরে বিভিন্নস্থানে গুরুতর আঘাত পান। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক বোরহান উদ্দিন। তিনি বলেন, সড়কে দাঁড়িয়ে থাকা গাছ বোঝাই ট্রাকের পেছনে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে।





রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র
বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর