শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » জীবনানন্দ দাশের জন্মভিটা পরিদর্শনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর
প্রথম পাতা » ঝালকাঠি » জীবনানন্দ দাশের জন্মভিটা পরিদর্শনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর
শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জীবনানন্দ দাশের জন্মভিটা পরিদর্শনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর

--- গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠির রাজাপুরে প্রখ্যাত কবি জীবনানন্দ দাশের জন্মভিটা পরিদর্শন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। রবিবার তিনি তার স্ত্রীসহ ঐতিহাসিক এই স্থানটি ঘুরে দেখেন এবং কবির জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।

পরিদর্শনের সময় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জন্মভিটার সংরক্ষণ ও সাহিত্যিক মূল্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও বিশিষ্টজন ও সাহিত্যপ্রেমীরা উপস্থিত ছিলেন। গভর্নরের এই সফরকে কেন্দ্র করে রাজাপুরে সাহিত্য ও সংস্কৃতি অনুরাগীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

খালেদা জিয়া মহীয়সী নারী ও আপসহীন রাজনীতিবিদ ছিলেন: ড. জিয়াউদ্দিন হায়দার

ঝালকাঠি :: বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বিএনপির বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, “বেগম খালেদা জিয়া ছিলেন এক মহীয়সী নারী ও আপসহীন রাজনীতিবিদ। দেশের সংকটময় মুহূর্তে তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। রাজনীতিতে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রাম প্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। আজ আমরা তাকে হারিয়ে একজন দুর্দান্ত নেত্রীকে হারালাম, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

ড. হায়দার মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার অবদানকে দেশের রাজনীতিতে অনন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

শুক্রবার বিকেলে ঝালকাঠির নলছিটিতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে নয়, বরং নিজ যোগ্যতা ও নেতৃত্বগুণে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি অনন্য অধ্যায় সৃষ্টি করেছেন। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।
এ সময় অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য সরদার এনামুল হক এলিন, ঝালকাঠি জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু, কৃষকদলের সভাপতি মোঃ তকদীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক টুকুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেলসহ উপজেলা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশনেত্রী খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের মাধ্যমে স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। কারাবরণ, অসুস্থতা ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারে মহান আল্লাহর সাহায্য কামনা করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলালের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





ঝালকাঠি এর আরও খবর

ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়
ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা
ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)