শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ওসমান হাদিকে হত্যার বিচার দাবিতে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ
প্রথম পাতা » ময়মনসিংহ » ওসমান হাদিকে হত্যার বিচার দাবিতে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ
শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওসমান হাদিকে হত্যার বিচার দাবিতে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ

--- মোঃ উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় উপজেলা পৌর সদরে সংগঠনটির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ জোবায়ের ও সাধারণ সম্পাদক নাহিদ ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর সদরের গো-হাটা এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদিকে নির্মম ও পরিকল্পিতভাবে হত্যার ঘটনা দেশের মানবাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসনের জন্য একটি গুরুতর হুমকি। তারা অভিযোগ করেন, ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনও দোষীদের গ্রেফতার ও কার্যকর বিচার দৃশ্যমান হয়নি।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে সুবিচার নিশ্চিত না হলে সংগঠনটি আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
এ সময় নেতারা নিহত শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
কর্মসূচিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি শেখ বিপ্লব হাসান, সদস্য এনামুল হক, শামসুদ্দিন মিলন, ইফতিখার শাকিল, আব্দুল্লাহ উমরসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)