বৃহস্পতিবার ● ৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে চোরাই স্বর্ণ অলংকার ও নগদ অর্থসহ গ্রেফতার-৬
ঝালকাঠিতে চোরাই স্বর্ণ অলংকার ও নগদ অর্থসহ গ্রেফতার-৬
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির কাঠালিয়ায় চোরাই স্বর্ণঅলংকার ও নগদ অর্থসহ ৬ আসামীকে গ্রেফতার করছে পুলিশ। এদিকে এ সংবাদ সংগ্রহ করতে গেলে থানার মধ্যে এটিএন বাংলার ঝালকাঠি প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিনকে আসামীরা হুমকী দিয়েছে বলে জানা যায়।
বুধবার দিবাগত রাতে উপজেলার চেচরীরামপুর ইউনিয়ন থেকে ফুলতলা ধাওয়া গ্রামের নয়ন হাওলাদার (২৪) ও মহিষকান্দী গ্রামের মোঃ হাসিব খান (২০) কে আটক করা হলে তাদের স্বীকারউক্তি অনুযায়ী ভান্ডারিয়া, চেচরী, কৈখালী, বানাইসহ বিভিন্ন এলাকা থেকে গতকাল দিনব্যাপী কাঠালিয়া থানার ওসি তদন্ত হারান চন্দ্র পালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মনোতোষ বালা (৩৫) পিতা মহেন্দ্র বালা, উত্তম কুমার হালদার (৩৫) পিতাঃ রমেশ চন্দ্র হালদার, গৌতম কর্মকার (৫৫) পিতাঃ মাখন লাল কর্মকার ও ফেরদৌস খান (২১) কে ১ জোড়া স্বর্ণের কানের দুল, ১ টি অংটি, ১টি নাক ফুল, ২ টি রুপার চেইন, ১ টি ব্রেসলাইট ও নগত ৫ হাজার টাকাসহ গ্রেফতার করেন। উল্লেখ্য গত ৩ জানুয়ারি ২০২৬ ইমরান হোসেনের বাড়িতে চুরি হয়। পরে তার স্ত্রী রুমানা আক্তার বাদী হয়ে গত ৬ জানুয়ারি ২০২৬ কাঠালিয়া থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলা নং (০৬) তারিখ ৬/১/২০২৬।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবু নাসের রায়হান জানান, আটককৃতদেরকে আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় ঝালকাঠি কোর্টে পাঠানো হয়েছে।





পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন
ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল
ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম
ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে