শনিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা
আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি সভা আজ শনিবার বিকাল ৫টায় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয় হোটেল কসমস এর নীচ তলা, কোর্ট বিল্ডিং রাঙামাটিতে জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটির মূখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা।
নির্বাচন পরিচালনা কমিটির সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক মো. আবুল হাশেম, সদস্য সচিব পলাশ চাকমা, যুগ্ম সদস্য সচিব অপু বড়ুয়া ও মাঈন উদ্দিন, সদস্য জলমনি চাকমা, নেনশন চাকমা,সাইমুন ইসলাম, আবু বড়ুয়া, চিরজ্যোতি চাকমা, নিখিল চাকমা, অরুনজিতা চাকমা ও নার্গিস আক্তার।
এসময় জুঁই চাকমা বলেন, সীমিত পরিসরের লজেষ্টিক সার্পোট নিয়ে আমরা ২০২৬ সালের নির্বাচন করেছি। আমাদের প্রধান সমস্যা ছিলো আমরা যাদের পুলিং এজেন্ট নিয়োগ দিয়েছি তারা কেউ সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেনি।। আমরা এবিষয়ে এক ধরনের প্রতারণার শিকার হয়েছি।
ভোট কেন্দ্র গুলিতে কেবলমাত্র পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে।
তিনি বলেন, আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না।
জুঁই চাকমা নির্বাচন পরিচালনা কমিটির সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
গত ০৫ জানুয়ারি-২০২৬ খ্রি. তারিখ গঠিত গণতন্ত্র মঞ্চের সমর্থীত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলার কমিটির সংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে ২১ সদস্য বিশিষ্ট ১টি সাংগঠনিক কমিটি গঠন করা হয়।
উক্ত সংগঠনিক সমন্বয়ক কমিটি রাঙামাটি পার্বত্য জেলায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগঠনিক সম্প্রসারণ বিষয়ে কাজ করবেন।
উল্লেখ্য সংগঠনিক সমন্বয়ক কমিটি তাদের সকল সাংগঠনিক কার্যক্রম রাঙামাটি জেলা কমিটি নিকট মাসিক প্রতিবেদন আকারে বাধ্যতমূলকভাবে জমা দিবেন।





খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার