শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঢাকা » প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার
প্রথম পাতা » ঢাকা » প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার
বৃহস্পতিবার ● ৮ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার

--- রাজীব দে, ঢাকা :: দেশের অন্যতম শীর্ষস্থানীয় পোশাক শিল্পপ্রতিষ্ঠান পানাম গ্রুপ (Panam Group) অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে তাদের ‘বার্ষিক উৎসব ২০২৫’ এবং ‘শুভ নববর্ষ ২০২৬’ উদযাপন করেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরস্থ রামারবাগে পানাম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেড (ইউনিট-১) এবং বি-কন নিট ওয়্যার লিমিটেড (ইউনিট-১)-এর যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রঙিন ফুলে সজ্জিত সুদৃশ্য মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বিশাল মিলনমেলা বসে। বিগত বছরের কাজের সাফল্য উদযাপন এবং নতুন বছরকে নতুন উদ্যমে বরণ করে নেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের শুরুতে পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অমল পোদ্দার-কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে কমার্শিয়াল ব্যাংক অব সিলন (গুলশান শাখা) এবং ব্র্যাক ব্যাংক (গুলশান শাখা)-এর পক্ষ থেকে পানাম গ্রুপের এমডি এবং ডিরেক্টরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও নববর্ষের সৌজন্য বিনিময় করা হয়।
অনুষ্ঠানে বক্তব্যে পানাম গ্রুপের এমডি অমল পোদ্দার বলেন, “আজকের এই আয়োজন কেবল একটি উৎসব নয়, বরং এটি আমাদের বড় একটি পরিবারের পুনর্মিলনী। মেট্রো নিটিং এবং বি-কন নিট ওয়্যারের প্রতিটি কর্মী আমাদের এই সাফল্যের অংশীদার। আপনাদের অক্লান্ত পরিশ্রমই পানাম গ্রুপকে দেশের অন্যতম শীর্ষ অবস্থানে নিয়ে এসেছে। ২০২৫ সালে আমরা যে লক্ষ্যমাত্রা অর্জন করেছি, ২০২৬ সালে সেই ধারা অব্যাহত রেখে আমরা আরও নতুন উচ্চতায় পৌঁছাতে চাই। মনে রাখবেন, গুণগত মান এবং বিশ্বস্ততাই আমাদের মূল চালিকাশক্তি।”
পানাম গ্রুপের ডিরেক্টর অনিক পোদ্দার তার বক্তব্যে বলেন, “নতুন প্রজন্ম এবং আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা আমাদের শিল্পপ্রতিষ্ঠানকে আরও বিশ্বমানের করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৬ সাল হোক আমাদের উদ্ভাবন ও নতুন সম্ভাবনার বছর। পানাম গ্রুপ সব সময় কর্মীদের কাজের পরিবেশের উন্নয়ন এবং কল্যাণে বিশ্বাসী। আমরা একতাবদ্ধ থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারব। আজকের এই আনন্দঘন মুহূর্ত আমাদের কাজের স্পৃহাকে আরও বাড়িয়ে দেবে।”
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থেকে কর্মীদের নতুন বছরের শুভেচ্ছা জানান। বক্তারা উল্লেখ করেন যে, কর্মীদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফলেই মেট্রো নিটিং এবং বি-কন নিট ওয়্যারের মতো প্রতিষ্ঠানগুলো সফলভাবে এগিয়ে যাচ্ছে। নতুন বছরে এই অগ্রযাত্রা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
দিনব্যাপী আয়োজিত এই উৎসবে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ছিল বিশেষ আপ্যায়ন। সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরে একটি বিশেষ প্রীতিভোজের মাধ্যমে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে দেশের স্বনামধন্য শিল্পী এবং কারখানার দক্ষ কর্মীরা গান, কবিতা, নৃত্য ও কৌতুক পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজিত র্যাফেল ড্র বা লটারি কুপন বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে, নতুন উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবটির সফল সমাপ্তি ঘটে।
সাফল্যের এই অগ্রযাত্রায় নিবেদিতপ্রাণ কর্মী ও কর্মকর্তাদের অবদানের কথা স্মরণ করে পানাম গ্রুপহ ২০২৬ সালে আরও বড় লক্ষ্য ও নতুন উদ্ভাবনের মাধ্যমে বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করে।





ঢাকা এর আরও খবর

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)