শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা
প্রথম পাতা » ময়মনসিংহ » আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা
শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: বসন্তের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা জুড়ে এখন এক অন্যরকম আবহ। গ্রাম থেকে শহর সবখানেই আমগাছে গাছে ফুটেছে অসংখ্য মুকুল। এতটাই মুকুলে ভরে উঠেছে গাছ যে, অনেক স্থানে পাতাই চোখে পড়ে না। সোনালি রঙের মুকুল আর তার মিষ্টি ‘মৌ মৌ’ সুবাসে মাতোয়ারা হয়ে উঠেছে গ্রামীণ জনপদ। প্রকৃতিপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই যেন এই অপরূপ দৃশ্য আর ঘ্রাণে আপ্লুত।
সকাল, দুপুর কিংবা পড়ন্ত বিকেলে গ্রামের মেঠোপথ ধরে হাঁটলেই চোখে পড়ে আমগাছের ডালজুড়ে ঝুলে থাকা মুকুলের সারি। বাতাসে ভেসে আসে মুকুলের মিষ্টি সুবাস। শিশু কিশোররা গাছের নিচে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। প্রবীণরা স্মৃতিচারণ করছেন আগের বছরের ফলনের কথা। বসন্তের আবেশকে আরও সমৃদ্ধ করে তুলেছে এই সোনালি আমের মুকুল।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এমন কোনো আমগাছ খুঁজে পাওয়া কঠিন যেখানে মুকুল ধরেনি। অনেক গাছে মুকুলের ভারে ডাল নুয়ে পড়েছে। কিছু চাষি ডাল ভেঙে যাওয়ার আশঙ্কায় বাঁশের কুঠি দিয়ে ডাল বেঁধে রেখেছেন। বিশেষ করে বাড়ির আঙিনা, রাস্তার ধারে, পুকুরপাড় ও ছোট বড় বাগান সব জায়গাতেই একই দৃশ্য।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট’ প্রকল্পের আওতায় ৩০টি এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় পাঁচটি আমবাগান স্থাপন করা হয়েছে। এছাড়া ব্যক্তি উদ্যোগে ও বাড়ির আঙিনায় মিলিয়ে বর্তমানে ঈশ্বরগঞ্জে প্রায় ৩০৫ হেক্টর জমিতে আমের আবাদ রয়েছে। দিন দিন এ অঞ্চলে আমচাষের পরিধি বাড়ছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানি চৌহান জানান, গত বছর অতিবৃষ্টির কারণে আমগাছের পাতায় কালো কার্বন জমে গিয়েছিল। ফলে পর্যাপ্ত মুকুল আসেনি এবং ফলনও কম হয়েছিল। তবে এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় গাছে পাতার তুলনায় মুকুলের আধিক্য বেশি। বিশেষ করে মাঘ থেকে ফাল্গুনের শুরু পর্যন্ত তাপমাত্রা ও আর্দ্রতার সঠিক ভারসাম্য মুকুল ফোটার জন্য সহায়ক ভূমিকা রেখেছে। এ কারণে চলতি মৌসুমে আমের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে মুকুল থেকে ধীরে ধীরে মটরদানার মতো কাঁচা আমের কড়ি বের হবে। এ সময় ব্যাকটেরিয়া ও হুপার পোকার আক্রমণের ঝুঁকি থাকে। এতে আমের কড়ি ঝরে পড়তে পারে। কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি জানান, সঠিক মাত্রায় রিপকর্ড ১ মিলি এবং টিল্ড ০.০৫ মিলি শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে স্প্রে করলে পোকার আক্রমণ ও কড়ি ঝরে পড়া অনেকাংশে রোধ করা সম্ভব। তবে ওষুধ প্রয়োগে অবশ্যই কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।
এবার দেশীয় জাতের পাশাপাশি অধিক ফলনশীল ও বাজারে চাহিদাসম্পন্ন ল্যাংড়া, গোপাল ভোগ ও আম্রপালি জাতের চাষ বেড়েছে। এসব জাতের আম স্বাদ ও গুণগত মানে উন্নত হওয়ায় কৃষকেরা লাভের আশায় বেশি করে চাষ করছেন। অনেক নতুন উদ্যোক্তাও বাণিজ্যিকভাবে আমবাগান গড়ে তুলছেন।
স্থানীয় আমচাষি আব্দুল আজিজ ও আব্দুল গনি জানান, আবহাওয়া যদি অনুকূলে থাকে এবং ঝড় শিলা বৃষ্টি না হয়, তবে চলতি বছর আমের ফলন গত বছরের তুলনায় কয়েকগুণ বেশি হতে পারে। আবহাওয়া অনুকূলে থাকলেই আমের বাম্পার ফলনের আশা করছেন তাঁরা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)