শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই
শুক্রবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে পৌর বাজারের একটি লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসহ আশপাশের দোকানগুলোতে। এতে ৫টি দোকান ও সেগুলোর মালামাল সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় এবং বাকি দোকানগুলোতেও ব্যাপক ক্ষতি হয়।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ, গৌরীপুর ও নান্দাইল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর কাজে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। পাশাপাশি স্থানীয় জনগণ পানি সরবরাহ ও দোকানের মালামাল সরিয়ে নিতে সহায়তা করেন। অগ্নিকাণ্ডের কারণে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের উভয় পাশে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ‘চলন’ নামের একটি কসমেটিকস দোকানের সব মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এছাড়াও তিনটি লেপ-তোশকের দোকান, একটি খাবার হোটেল, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, একটি ওষুধের ফার্মেসি, একটি ফ্লেক্সিলোডের দোকানসহ আরও পাঁচটি দোকানের বিপুল পরিমাণ মালামাল আগুনে পুড়ে যায়।
কসমেটিকস দোকান ‘চলন’-এর মালিক মোশাররফ হোসনে ফারুক বলেন, আমার দোকানে আনুমানিক প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অপর একটি মার্কেটের মালিক লুৎফুল কবীর লিন্টু মিয়া জানান, আমার ক্ষতি হয়েছে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা। তবে আমার মার্কেটে থাকা তিনটি লেপ-তোশকের দোকানের ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি একে এম হারুন অর রশিদ বলেন, এই অগ্নিকাণ্ডে পৌর বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো হবে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে সরকারি সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।

জাতীয় পার্টি গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী একটি দল: ফখরুল ইমাম
ঈশ্বরগঞ্জ :: জাতীয় পার্টি গণতন্ত্র ও উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈশ্বরগঞ্জ আসনের পদপ্রার্থী ফখরুল ইমাম।
বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ উপজেলার হাটুলিয়া গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল ইমাম বলেন, নির্বাচনে জয়-পরাজয় মুখ্য বিষয় নয়; বরং দেশের গণতন্ত্র সুরক্ষা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করলে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয় এবং গণতন্ত্র বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দেয়।
তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে জাতীয় পার্টি নিয়মতান্ত্রিক রাজনীতির ধারাবাহিকতা বজায় রেখে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে আসছে। ১৯৮৮ সাল থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জাতীয় পার্টির এই অংশগ্রহণ গণতন্ত্রের প্রতি দলের দৃঢ় অঙ্গীকারের প্রমাণ। এবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিচ্ছে।
ফখরুল ইমাম আরও বলেন, তিনি ১৯৮৮, ২০১৪ ও ২০১৮ সালে ঈশ্বরগঞ্জ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিনিধিত্বকালে ঈশ্বরগঞ্জ উপজেলার শিক্ষা, যোগাযোগ, অবকাঠামো ও সামাজিক উন্নয়নে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে।
তিনি জানান, তিনি ১৯৮৮, ২০১৪ ও ২০১৮ সালে ঈশ্বরগঞ্জ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তার সময়ে উপজেলার শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এলজিইডির আওতায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত গ্রামীণ পল্লী উন্নয়নে ২৫৫ কিলোমিটার পাকা রাস্তা, ২ হাজার ২০১টি সেতু ও কালভার্ট, ৬টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, ৮২টি দৃষ্টিনন্দন প্রাথমিক বিদ্যালয়, ১২টি গ্রোথ সেন্টার, ৩৮৫ হেক্টর জমিতে বেড়িবাঁধ নির্মাণ এবং ২.৫ কিলোমিটার বাগজুড়ি খাল খনন করা হয়েছে।
এছাড়া ৭৯টি মসজিদ, মন্দির ও কবরস্থান-শ্মশান উন্নয়ন করা হয়েছে। সোহাগী-সাহিতপুর সড়কে ৩ কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। ৭১০ কোটি টাকা ব্যয়ে কেন্দুয়া-আঠারবাড়ি-ঈশ্বরগঞ্জ পর্যন্ত ১৪ কিলোমিটার মহাসড়ক এবং ৪৮১ কোটি টাকা ব্যয়ে নেত্রকোনার বিশিউরা-ঈশ্বরগঞ্জ অংশের ৩ কিলোমিটার মহাসড়ক নির্মাণ কাজ চলমান রয়েছে। গাজীপুর থেকে তারুন্দিয়াুউচাখিলা-রাজিবপুর-মধুপুর হয়ে হোসেনপুর পর্যন্ত দুই লেন সড়কের ঈশ্বরগঞ্জ অংশে ১৮ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজও চলমান রয়েছে।
বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে রাজিবপুর ইউনিয়নের চররামমোহন এলাকায় ২২০ একর জমিতে একটি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে। যা বাস্তবায়িত হলে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া ৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে জাটিয়া ইউনিয়নের সুটিয়া বাজারে দুইতলা আধুনিক মার্কেট নির্মাণ করা হয়েছে। উপজেলার ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানে চারতলা একাডেমিক ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ২৮টি গার্ডার ব্রিজ নির্মাণ, ভূমিহীন ও হতদরিদ্রদের জন্য ৫০টি সরকারি ঘর বরাদ্দ, দুর্যোগ সহনীয় ৫৬টি ঘর নির্মাণ করা হয়েছে। যার প্রতিটির মূল্য ২ লাখ ৫৮ হাজার টাকা। রাজিবপুর ইউনিয়নের চরনওপাড়া গ্রামে একটি বন্যা আশ্রয়কেন্দ্র ভবন নির্মাণ করা হয়েছে।
এছাড়া ৫ কোটি টাকা ব্যয়ে ঈশ্বরগঞ্জ কালীবাজার ঘাট সড়কের উচাখিলা অংশে ৬.৩ কিলোমিটার রাস্তা এবং ৪.৫০ কোটি টাকা ব্যয়ে সোহাগী ইউনিয়ন পরিষদ থেকে জাটিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে এমআরডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইজড ৪৮৮ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ২ কোটি ৬৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি সারাদেশের ১৪টি উপজেলার সঙ্গে ঈশ্বরগঞ্জ উপজেলাকে নগরায়ন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং নানামুখী উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
শেষে ফখরুল ইমাম বলেন, ঈশ্বরগঞ্জে আমি যে পরিমাণ উন্নয়ন করেছি, সমপরিমাণ উন্নয়ন অন্য কেউ করতে পারেননি। আমি যে উন্নয়ন করেছি, তার ধারাবাহিকতা রক্ষা এবং ঈশ্বরগঞ্জকে বাংলাদেশের একটি আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। উন্নয়ন কাজকে আরও গতিশীল করতে ভোটাররা যদি আমাকে যোগ্য মনে করেন, তবে আগামী ১২ ফেব্রুয়ারি লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। এই বিশ্বাস আমার রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)