শিরোনাম:
●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক
রাঙামাটি, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » দিনাজপুর » দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ
প্রথম পাতা » দিনাজপুর » দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ
বুধবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ

--- রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :: দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতামূলক, অবাধ, শান্ত ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনায় দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী দুই উপজেলার নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পার্বতীপুর উপজেলা নির্বাচন অফিসার শুভ কুমার সরকার সাংবাদিকদের জানান, এই আসনে আগে মোট ভোটার ছিল ৪ লাখ ৫০ হাজার ১৩৫ জন। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকায় নতুন করে ২৪ হাজার ৯৭০ জন তরুণ ও ৪ হাজার ৭৭ জন পোস্টাল ভোটার যুক্ত হয়ে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জন।
এর মধ্যে নতুন নারী ভোটার ১৩ হাজার ৯২৭ জন এবং নতুন পুরুষ ভোটার ১৩ হাজার ৪৫৪ জন। চূড়ান্ত তালিকায় নারী ভোটার রয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন, পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। পার্বতীপুর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ১৯ হাজার ৬২ জন, যা আগের তুলনায় বেড়েছে ১৮ হাজার ৯৬৮ জন। উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৮৯টি। অন্যদিকে ফুলবাড়ী উপজেলায় ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে আগের নির্বাচনে ভোটার ছিল ১ লাখ ৫০ হাজার ৪১ জন। হালনাগাদ তালিকায় এবার ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৪৫৪ জন। এখানে ভোটার বেড়েছে ৮ হাজার ৪১৩ জন। পার্বতীপুরের ৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনী। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা নজরদারি থাকবে। পার্বতীপুর উপজেলার ১০ ইউনিয়নের ৭৯টি এবং পৌরসভার ১০টি ভোটকেন্দ্রসহ মোট ৮৯টি কেন্দ্রে ৫৪০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. এ. ফারুক সাংবাদিকদের বলেন, নির্বাচনী পরিবেশ অবাধ ও নিরপেক্ষ রাখতে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে ৩০টি অনলাইন ও ৩৮টি অফলাইন টিম মাঠে কাজ করবে। পুলিশের বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হবে। তিনটি জোনে থাকবে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ।
সহকারী রিটার্নিং অফিসার ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন সাংবাদিকদের বলেন, নির্বাচন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত রাখতে তিন প্লাটুন সেনাবাহিনী, তিন প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, ভিডিপি ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির কুইক রেসপন্স ফোর্স ও মোবাইল টিম প্রস্তুত থাকবে। এছাড়াও একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্বে থাকবেন। তিনি আরও বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।





দিনাজপুর এর আরও খবর

বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক
পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি
পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)